ISL 2023-24: ছয় গোলের থ্রিলার শেষে প্লে-অফে এফসি গোয়া, পাঞ্জাব কঠিন করল ইস্টবেঙ্গলের পথ

ISL 2023-24: আইএসএলে চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলল এফসি গোয়া। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম আজ সাক্ষী থাকল ছয় গোলের থ্রিলারের।

পাঞ্জাব এফসি নিজেদের হোম ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলার আশা জাগালেও সন্তুষ্ট থাকতে হলো এক পয়েন্ট নিয়েই।

ISL 2023-24 -

কার্ল ম্যাকহিউয়ের গোলে ৫ মিনিটের মাথায় এগিয়ে যায় এফসি গোয়া। বিরতিতে এই গোলের সৌজন্যেই তারা ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। ৫৪ মিনিটে উইলমার জর্ডন গিলের গোলে সমতা ফেরায় পাঞ্জাব। ৬১ মিনিটে লুকা মাজসেনের গোলে পাঞ্জাব এগিয়েও যায়।

৭২ মিনিটে নোয়াহ সাদৌইয়ের গোলের সুবাদে সমতা ফেরায় এফসি গোয়া। কিন্তু ৭৮ মিনিটে হুয়ান মেরা ৩-২ গোলে এগিয়ে দেন পাঞ্জাবকে। ৮৪ মিনিটে ৩-৩ করেন কার্লোস মার্তিনেজ। এই ম্যাচ ড্র হওয়ায় ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছে গেল এফসি গোয়া।

পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থাকা জামশেদপুর এফসির রয়েছে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পাঞ্জাবের। তবে গোলপার্থক্যে পিছিয়ে (-৭) থাকায় সপ্তম স্থানে পাঞ্জাব। ১৮ ম্যাচে ২১ পয়েন্ট বেঙ্গালুরু এফসির। ১৮ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির পয়েন্ট ২০। দশম স্থানে থাকা ইস্টবেঙ্গলের রয়েছে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট।

ইস্টবেঙ্গলকে প্লে-অফের দৌড়ে থাকতে হলে প্রথম শর্তই হলো বাকি সব ম্যাচে জিততে হবে। বেঙ্গালুরু এফসিকে হারানোর পাশাপাশি তারা যাতে আরও তিন পয়েন্ট খোয়ায় সেই প্রার্থনাও করতে হবে। পাঞ্জাব এফসিকে হারানোর পাশাপাশি তাদের আরও ২ পয়েন্ট নষ্ট হলে লাল হলুদের পথ সুগম হবে। নর্থইস্ট ইউনাইটেড এফসি যাতে পাঁচ পয়েন্ট এবং জামশেদপুর ও চেন্নাইয়িন এফসি যাতে তিন পয়েন্ট নষ্ট করে তবেই কপাল খুলবে কার্লেস কুয়াদ্রাতের দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+