ISL 2023-24: শেষ ম্যাচে লজ্জার হার, পাঞ্জাবের কাছে চার গোল হজম করে প্লে-অফের স্বপ্ন বিলীন লাল হলুদের
আইএসের গ্রুপ লিগের শেষ ম্যাচে লজ্জার হার ইস্টবেঙ্গেলর। রাজধানী শহরেই প্লে-অফের স্বপ্ন বিলীন হয়ে গেল লাল হলুদের। পাঞ্জাব এফসির কাছে ৪-১ গোলে হেরে আইএসএল অভিযান শেষ করল কার্লেস কুয়াদ্রাতের দল। টানা দু-ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ছিল ইস্টবেঙ্গল শিবির। পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটা ছিল মরণবাঁচন। এই ম্যাচে জিতলে খানিকটা সুযোগ থাকত প্লে অফে খেলার।
দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে লাল হলুদের কাছে ম্যাচটি ছিল ডু অর ডাই। গত ম্যাচে গোলরক্ষক প্রভসুখান সিং গিল এবং মাঝমাঠের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তীর কার্ড দেখায় আজ মাঠে নামা সম্ভব হয়নি তাদের কারুর। খেলার শুরু থেকেই কার্লেস কুয়াদ্রাতের দলকে অগোছালো, পরিকল্পনাহীন দেখাচ্ছিল। বল দখলের লড়াইয়ে পঞ্জাবের ফুটবলারদের কাছে বার বার হার মানতে থাকেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। ঠিক মতো চার-পাঁচটা সঠিক পাসও দিতে পারছিলেন না তাঁরা। এরই সুযোগে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে পঞ্জাব।

৭২ মিনিটে জোড়া পরিবর্তন করেন কুয়াদ্রাত। আলেকজান্ডার এবং মহিতোষকে নামান ভাসকোয়েজ় এবং মহেশকে তুলে নিয়ে।এরপর আর গোল করতেই পারেনি ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে একেবারেই ছন্নছাড়া দেখালো কুয়াদ্রাতের দলকে। ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। এবারের মতো শেষ আইএসএল অভিযান।ফলে একরাশ লজ্জা নিয়েই আইএসএল অভিযান শেষ করল লাল হলুদ।
পঞ্জাব এফসি প্রথম বার আইএসএলে খেলছে। প্রথম মরসুমেই নজর কাড়ল পঞ্জাব। গত ম্যাচে মোহনবাগানের কাছে মাত্র ১ গোলে হেরেছিল। কলকাতার আর এক প্রধানকে হারিয়ে প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে দিল পাঞ্জাব এফসি।
গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে দারুণ জয় তুলে আনার পরে লাল হলুদ সমর্থকদের মধ্যে আশার সঞ্চার ঘটেছিল। কিন্তু বুধবার ম্যাচে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে কোনও দিশা দেখা যায়নি। ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি তালিকায় একেবারে গা ঘেষাঘেষি করে রয়েছে। পাঞ্জাব জিতে ২৭ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলকে টপকে গেল। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ অভিযান শেষ করল লাল হলুদ। এবার লাল হলুদের মরশুমও শেষ হল। প্রাপ্তি সুপার কাপ এবং ডুরান্ড কাপে রানার্স।অন্যান্য মরশুমের তুলনায় এবার দলের যে পারফরম্যান্স তা অনেকটাই স্বস্তি দেবে সমর্থকদের।












Click it and Unblock the Notifications