ISL 2023-24: ফুটবলারদের চাপ মুক্ত রাখার প্রচেষ্টা কুয়াদ্রাতের, ওডিশা ম্যাচের আগে অনুশীল‌ন‌ করলেন না নন্দ কুমার

বৃহস্পতিবার আইএসএলে ফের বঙ্গ-কলিঙ্গ যুদ্ধ। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য লাল হলুদ শিবিরের। কারণ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট তুলতে হবে লাল হলুদকে।

বুধবার সকালে যুবভারতীয় ট্রেনিং সেন্টারের অনুশীলন করে দুপুরের বিমানে ভুবনেশ্বর রওনাু হয় ইস্টবেঙ্গল দল। লিগ শীর্ষে থাকা ওডিশা কঠিন প্রতিপক্ষ, তার উপর খেলতে হবে বিপক্ষের মাঠে। কঠিন চ্যালেঞ্জের মুখে কার্লোস কুয়াদ্রাতের দল। অনুশী‌লনে দলকে চাপ মুক্ত রাখার কাজটাই বুধবার করলেন কুয়াদ্রাত। দলের অনুশীলনে যোগ দি‌লেন জর্ডন এলটসে। এই বিদেশি ফুটবলার আদালভাবে রিহ্যাব করেন।

ISL 2023-24

দুটি কার্ড দেখায় পরের ম্যাচে ডাগ আউটে বসতে পারবেন না কোচ কার্লোস কুয়াদ্রাত। একইসঙ্গে চারটি কার্ড দেখায় ওডিশা ম্যাচে খেলতে পারবেন না হিজাজি মাহেরও।তাই বুধবারের অনুশী‌লনেও গড়হাজির ছিলেন মাহের। এমনকি দলের সঙ্গে অনুশী‌লন করলেন না নন্দ কুমারও। শুরু থেকেই তার পরই বেড়িয়ে যান নন্দ। মনে করা হচ্ছে টানা ম্যাচ খেলায় ক্লান্ত থাকার জন্যই অনুশী‌লন করেননি নন্দ।

এদিকে দলের সঙ্গে ভুবনেশ্বর যাচ্ছেন না সাউল ক্রেসপো। এখনও পুরো ফিট হননি ক্রেসপো। তাই তাঁকে এই ম্যাচে ভাবনা চিন্তার বাইরে রাখছে লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। আইএসএলের প্লে-অফের টিকে থাকতে হলে বর্তমানে সবকটি ম্যাচই যথেষ্ট গুরুত্বপূর্ণ লাল-হলুদের কাছে। অ্যাওয়ে ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হওয়ার পর নিজেদের ঘরের মাঠে ছন্দ ফিরে পেয়েছে সৌভিকরা। এবার অ্যাওয়ে ম্যাচে থেকেও তিন পয়েন্ট পাওয়ার পাওয়ার পরিকল্পনা রয়েছে মহেশদের।

বৃহস্পতিবারের ম্যাচে ডাগ আউটে দলের দায়িত্ব সাম‌লাবেন ডিমাস ডি‌লগাডো। ম্যাচের আগের দিন তিনিই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। কার্লোস কুয়াদ্রাত সাংবাদিক সম্মেনলনে এলেও শেষ সারিতে বলে ডিলগাডোর বক্তব্য শোনেন। কার্লোসের না থাকা প্রসঙ্গে তাঁর সহকারী বলেন, 'কুয়াদ্রাত না থাকায় দলে কোনও প্রভাব পড়বে না। তাঁরা যেভাবে খেলে এসেছেন সেইভাবেই খেলবেন। ওডিশার বিরুদ্ধেও পুরো পয়েন্ট পাওয়াই লক্ষ্য তাঁদের।'

একইসঙ্গে তিনি বলেন, 'লিগ টেব‌লের যা পরিস্থিতি তাতে আমাদের সব ম্যাচ থেকেই তিন পয়েন্ট তুলতে হবে। ওডিশা লিগের শীর্ষে আছে। ফলে ওদের বিরুদ্ধে লড়াই সহজ হবে না। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।'
সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তরুণ ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তাঁর মতো তরুণ ফুটবলাররা যেভাবে দলে সুযোগ পাচ্ছেন তা সত্যিই অভাব‌নীয়। নামী ফুটবলারদের সাজঘর ও ডাগ আউটে থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। এটা বড় পাওনা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+