Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: প্রাক্তন দলকে সমীহ কুয়াদ্রাতের, বেঙ্গালুরুর বিরুদ্ধেই নতুন বিদেশির অভিষেক?

বুধবার আইএসএলের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরেছে লাল হলুদ। বুধবার কার্লোস কুয়াদ্রাতের দলের মিশন বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখেছে দক্ষিণ ভারতের ক্লাব দলটি। প্রথম দুটি ম্যাচ ঘরের মাঠে খেলার পর চলতি আইএসএলে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে ‌নামছে মহেশ-খাবড়ারা। বিপক্ষের ডেরায় গিয়েই পয়েন্ট তুলতে মরিয়া ইস্টবেঙ্গল।

সাধারণত ম্যাচের একদিন আগেই সাংবাদিক সম্মে‌লন হলেও, এই ম্যাচের আগে ব্যতিক্রমী কার্লোস কুয়াদ্রাত। সোমবার গান্ধী জয়ন্তীর দিনেই নিউটাউনেমর টিম হোটেলে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন সেরে নিলেন লাল হলুদ কোচ। প্রতিপক্ষ দল প্রথম দুই ম্যাচে হেরেছে। যদিও নিদের প্রাক্তন দ‌লকে হালকাভাবে নিচ্ছেন না কুয়াদ্রাত।

ইবি

এই ম্যাচে দলের সঙ্গে যাচ্ছেন লালচুংনুঙ্গা এবং নবাগত বিদেশি হিজাজি মাহের। সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন জর্ডানের এই ফুটবলার। এখনও পরিবেশ পরিস্থিতির সঙ্গে সঠিকভাবে মানিয়ে নিতে পারেননি। তবে ডিফেন্সকে মজবুত করতে এই ম্যাচে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে হিজাজিকে। তাঁকে খেলানো প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, 'পুরো ৯০ মিনিট খেলার অবস্থায় নেই হিজাজি। তবে এই ম্যাচে ওকে খেলানো হতে পারে। পরিস্থিতি অনুযায়ী সেটা নির্ভর করছে।'

জাতীয় শিবির থেকে ফিরে বেঙ্গালুরু দলে যোগ দিয়েছেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়ক এই ম্যাচে না খেললে বাড়তি সুবিধা পাবে তাঁর দল? এই প্রশ্নের উত্তরে কুয়াদ্রাত বলেন, ' খেলাটা ১১ বনাম ১১ হবে। সুনীল খেললে অবশ্যই বেঙ্গালুরু বাড়তি সুবিধা পাবে। তবে আমরা ব্যক্তিগত কোনও ফুটবলার নয় গোটা দলকেই গুরুত্ব দিচ্ছি।'

ইবি

লাল হলুদের স্প্যানিশ প্রতিপক্ষ দল সম্পর্কে বলেন, 'বেঙ্গালুরু প্রথম দুটি ম্যাচ হেরেছে ফলে ওরা জয়ে ফিরতে মরিয়া থাকবে। ওদের হালকাভাবে নিলেন ভুল হয়ে যাবে। এই দলটি গত মরসুমে ডুরান্ড কাপ জিতেছিল এবং আইএসএলে রানার্স হয়েছিল। তাই ওদের হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।'

ঘরের মাঠে বেঙ্গালুরু খেলায় সমর্থকদের সামনে খেলতে পারবে বাগিচা শহরের দলটি। কিন্তু তাতেও খুব একটা দমছেন না কুয়াদ্রাত। তাঁর সাফ কথা, 'বেঙ্গালুরুর সমর্থকদের সঙ্গে আমার পরিচয় আছে। ওর দারুণভাবে দলকে উদ্দীপ্ত করতে পারে। এমনও হয়েছিল আমার কোচিংয়ে একটা সময় বেঙ্গালুরু দল পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ জিতে যায় সমর্থকদের অনুপ্রেরণায়। ওরা ঘরের মাঠে খেলতে পারে। তাদের সমর্থকরা যেমন থাকবেন তেমনই আমাদের সমর্থকরাও থাকবেন।'

ইবি

মঙ্গলবার বেঙ্গালুরু উড়ে যাবে ইস্টবেঙ্গল দল, ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে ২ ম্যাচে কোনও পয়েন্টই ঘরে তুলতে পারেনি বেঙ্গালুরু।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+