ISL 2023-24: ইস্টবেঙ্গলের চমক, চুক্তিবদ্ধ কোস্টা রিকার জাতীয় দলের স্ট্রাইকার ফেলিসিও, সিভেরিও জামশেদপুরে

ISL 2023-24: ইস্টবেঙ্গলের কলিঙ্গ সুপার কাপ-জয়ী দলে আবার ভাঙন। বোরহা হেরেরার পর এবার হাভিয়ের সিভেরিওকে ছেড়ে দিল লাল হলুদ। লোনে তিনি গেলেন জামশেদপুর এফসিতে।

যদিও আইএসএলের বাকি পর্বের জন্য দুই নতুন বিদেশিকে নিল ইস্টবেঙ্গল। লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ ভিক্টর ভাসকুয়েজের পর এবার ইস্টবেঙ্গল জানাল কোস্টা রিকার জাতীয় দলের জার্মান-জাত ফুটবলার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে নেওয়ার কথা।

ISL 2023-24: ইস্টবেঙ্গলের চমক

হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ইউরোপের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খুবই ভালো মানের স্ট্রাইকার ফেলিসিও। শুধু তাই নয়, এশিয়ায় খেলার অভিজ্ঞতাও রয়েছে। চিনের সুপার লিগে ২০টির বেশি গোল রয়েছে তাঁর। কয়েক সপ্তাহ আগেই চিনের ক্লাবের হয়ে তিনি মরশুম শেষ করেছেন। ফলে ভারতে এলেই মাঠে নেমে পড়তে পারবেন।

ফেলিসিওর জন্ম বার্লিনে। হার্থা বার্লিন যুব দলের হয়ে খেলেছেন। অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২০ বিভাগে জার্মানি দলের হয়ে খেলেছেন। ২০১১ সালে জার্মানির কার্ল জেইস জেনা ক্লাবে পেশাদার ফুটবল শুরু। ক্রিলিয়া সোভেতভ, এফসি রস্তভ, এফসি আমকার পার্মের মতো রাশিয়ার একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।

পোল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবে খেলার পর তিনি চাইনিজ সুপার লিগের উহান ইয়াংতজে রিভার এফসি, কিংদাও হাইনিউ এফসির মতো ক্লাবের হয়েও খেলেছেন। চাইনিজ সুপার লিগে বিগত দুটি মরশুমে তাঁর ১৯টি গোল রয়েছে বলে ইস্টবেঙ্গলের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। এবার আইএসএলে তিনি খেলার সুযোগ পেয়ে রীতিমতো উত্তেজিত।

ফেলিসিও বলেছেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি উত্তেজিত। ক্লাব সুপার কাপ জেতার পরেই আমি সেই দলে যোগ দিচ্ছি। সুপার কাপ জেতার জন্য ইস্টবেঙ্গলকে অভিনন্দন। আইএসএলের দ্বিতীয়ার্ধের দলের ভালো খেলা সুনিশ্চিত করতে অবদান রাখতে চাই, হাসি ফোটাতে চাই সমর্থকদের মুখে।

সেন্টার ফরওয়ার্ড ফেলিসিওর যোগদানে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আরও মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল। যদিও ভিক্টর ও ফেলিসিওকে আইএসএলের আসন্ন বড় ম্যাচে পাবে না লাল হলুদ। এদিকে, হাভিয়ের সিভেরিওকে লোনে ইস্টবেঙ্গল থেকে নিল জামশেদপুর এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+