ISL 2023-24: মোহনবাগানের হারের ক্ষতে ইস্টবেঙ্গলের নুনের ছিটে, মধ্যরাতেই মুম্বই শিবিরে লাল হলুদের মিষ্টি
এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিটে। আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে মোহনবাগান এসজির। চির প্রতিপক্ষ দলের ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই থেকেছে। মোহনবাগানের হারের জ্বালা আরও কয়েকগুণ বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মু্ম্বই শিবিরে মিষ্টি পাঠালো লাল হলুদ।
শনিবার গভীর রাতেই মুম্বই এফসির টিম হোটেলে মিষ্টির হাঁড়ি নিয়ে উপস্থিত হয়েছিলেন লাল হলুদ কর্তরা। লাল হলুদ উত্তরীয় এবং মিষ্টি দিয়ে মুম্বই সিটি এফসির কোচ ফুটবলারকে শুভেচ্ছা জানাল ইস্টবেঙ্গল। এরপরে নিজেদের সোশ্যল মিডিয়াতে সেই ছবি পোস্টও করা হয়।

ইস্টবেঙ্গল ক্লাবের ফেসবুক পেজ থেকেও মুম্বই সিটি এফসি'কে এই জয়ের পর শুভেচ্ছা জানানো হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাসগুপ্ত স্বয়ং একটি ছবি দিয়ে এই পোস্টটি করেন। ছবির উপরেই লিখে দেওয়া হয়েছে, মুম্বই সিটি এফসি'কে শুভেচ্ছা। ,স্বভাবতই লাল হলুদের এই কর্মকাণ্ড সবুজ মেরুন শিবিরের জ্বালা কয়েকগুণ বাড়িয়ে দিল। যতই সৌজন্যের কথা ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হোক মোহনবাগানের জন্য এটা টিপ্পনী ছিল তা বলাই বাহূল্য।
দিন কয়েক আগে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড এনেছিল মোহনবাগান। রীতি মেনে সেবারও ট্রফি জয়ের দিন কয়েক বাদে সবুজ-মেরুন তাঁবুতে শুভেচ্ছা যান লাল-হলুদ কর্তারা। কোন দল চ্যাম্পিয়ন হলে প্রতিপক্ষ দলের কাছ থেকে ফুল মিষ্টি আসাটাই ময়দানের সংস্কৃতি।
শনিবার যুবভারতীতে ত্রিমুকুটের স্বপ্ন নিয়ে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান এসজি। কিন্তু যুবভারতীতে হল নৌকাডুবি। মুন্বইয়ের দাপুটে পারফরম্যান্সের কাছে ৩-১ গোলে হেরে আইএসএল ট্রফির স্বপ্নভঙ্গ হয়েছে সবুজ মেরুনের।
টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে সোনার বল জিতেছেন মোহনবাগান এসজির দিমিত্রি। এই টুর্নামেন্টে ১০ গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্ট আছে অজি তারকার।অন্যদিকে কেরলের দিমিত্রিয়স ১৭ ম্যাচে ১৩ গোল করেছ সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জিতেছেন। গোল্ডেন গ্লাভস পেয়েছেন মুম্বইয়ের টেম্পা লাচেম্পা।এমারজিং প্লেয়ার হয়েছেন মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিং। সেরা মাঠ হয়েছে জামশেদপুর এফসি, গ্লাসরুটে সেরা হয়েছে এফসি গোয়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications