ISL 2023-24: ইস্টবেঙ্গল ফিরল চেনা তিমিরেই, আইএসএলে পাঞ্জাব এফসির বিরুদ্ধেও পয়েন্ট নষ্ট

ISL 2023-24: আইএসএলে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৫-০ গোলে ম্যাচ জেতার পর ইস্টবেঙ্গল সমর্থকরা উজ্জীবিত হয়েছিলেন। কিন্তু ফের আজ লাল হলুদ ফিরল চেনা তিমিরেই।

নিজেদের মাঠে পয়েন্ট নষ্ট করল। তাও আবার আইএসএলে নবাগত পাঞ্জাব এফসির বিরুদ্ধে। প্রচুর সুযোগ নষ্ট করার খেসারৎ দিল দুই দলই। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্লেস কুয়াদ্রাতের দল আজ ফিরল গোলশূন্য ড্র করে, মাত্র এক পয়েন্ট নিয়েই।

ISL 2023-24: ইস্টবেঙ্গল ফিরল চেনা তিমিরেই

হরমনজ্যোৎ খাবরার চোট, বিষ্ণু টিএমকেও আজ দলে রাখেননি লাল হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। নিশু ও নন্দকে আজ শুরু থেকেই নামানো হয়। পাঞ্জাব এফসি দলে তিনটি পরিবর্তন করেন হেড কোচ স্তাইকস ভার্গেতিস। রবি কুমারের জায়গায় গোলকিপার হিসেবে খেলানো হয় কিরণ কুমার লিম্বুকে।

এ ছাড়া আইএসএলের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে আজ খেললেন ১৮ বছরের তেকচাম অভিষেক সিং, মাদিহ তালালের জায়গায়। প্রশান্ত কে মোহনকে বেঞ্চে রেখে আজ শুরু থেকে খেলানো হয় কৃষ্ণানন্দ সিংকে। ইস্টবেঙ্গল শুরুর দিকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। প্রতিপক্ষের উপর চাপ তৈরি করছিল, কিন্তু গোলমুখ খোলেনি।

ক্রমেই ম্যাচে লড়াইয়ে ফেরে। দুই দলই কিছু হাফ চান্স পেয়েছিল। তবে গোলকিপারদের পরীক্ষার মুখে ফেলতে পারেনি। ৩৬ মিনিটে পাঞ্জাব সুবর্ণ সুযোগ পেয়েছিল। হুয়ান মেরার শট পোস্টে প্রতিহত হয়, লাল হলুদ গোলকিপার প্রভসুখন গিল এ ক্ষেত্রে পুরোপুরিভাবে পরাস্ত হয়েছিলেন। কিন্তু ভাগ্য সঙ্গত দেয়নি পাঞ্জাবকে।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পাওয়ার বেশি তাগিদ লক্ষ্য করা গিয়েছে পাঞ্জাবের খেলাতেই। দুই দলই মূলত প্রতি-আক্রমণ নির্ভর খেলায় মনোযোগী ছিল। পাঞ্জাব কিংস এই অর্ধেও গোল করার কয়েকটি সুযোগ তৈরি করে, কিন্তু কাজের হয়নি। ৮৩ মিনিটে ইস্টবেঙ্গলের বিষ্ণু পরিবর্ত হিসেবে নেমে চার ডিফেন্ডারকে ডজ করলেও ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি।

শেষদিকে ইস্টবেঙ্গল জয়সূচক গোলটি করতে মরিয়া হয়ে ওঠে। তবে পাঞ্জাবের রক্ষণভাগ ও গোলকিপার সজাগ থাকায় ম্যাচ গোলশূন্যভাবেই শেষ হয়। চলতি মরশুমে পঞ্চম ড্র করায় ৯ ম্যাচে ৫ পয়েন্ট হলো পাঞ্জাব এফসির। ৮ ম্যাচে ৯ পয়েন্ট লাল হলুদের। ১৬ ডিসেম্বর ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+