ISL 2023-24: বছরের শেষ ম্যাচেও জয় অধরা লাল হলুদের, ওডিশা ম্যাচে প্রাপ্তি ১ পয়েন্ট

বছরের শেষ ম্যাচেও জয় অধরাই থাকল ইস্টবেঙ্গেলর। আইএসএলের ম্যাচে ওডিশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র করল লাল হলুদ। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ইস্টেঙ্গল এবং ওডিশা এফসি। এই ম্যাচে মাঠের মতোই নজর ছিল সাইড লাইনেও। কারণ দুই স্প্যানিশ কোচের রণকৌশেলর লড়াইও ছি‌ল এই ম্যাচের অন্যতম আর্কষণ। ৯০ মিনিট শেষে অবশ্য কোনও কোচই জয় পেলেন না।

ধারে ভারে লাল হলুদের থেকে কিছুটা এগিয়ে থেকেই শুরু করে ওডিশা এফসি। বিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণ করার রণকৌশল নেন সার্জিও লোবেরা। তাই শুরু থেকেই তিন স্ট্রাইকারে খেলতে শুরু তিনি। ৪-৩-৩ ছকে দল নামান ওডিশা কোচ। পরিবর্ত হিসাবে নয় রয় কৃষ্ণকে শুরু থেকেই নামিয়ে দেন তিনি।

ISL 2023-24

অন্যদিকে ৪-৪-২ ছকেই দল নামান কার্লোস কুয়াদ্রাত। সামনে ক্লেইটনের সঙ্গে রাখেন শৌভিক চক্রবর্তীকে।মাঝমাঠের দখল নিজেদের দিকে রাখতে সচেষ্ট ছিল দুই দলই। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারল না দুই দলই। সেইসভাবে সংঘবদ্ধ আক্রমণও দেখা গেল না। ফাইনালে থার্ডে গিয়েই যেন খেই হারিয়ে ফেলছিল দুই দলই।

তবে আক্রমণের বিচারে চাপ বেশি ছিল ওডিশারই। বেশ কয়েকবার তারা গোলের খুব কাছাকাছি চলে আসে। কিন্তু লাল হলুদ গোলরক্ষক গিলের তৎপরতায় গোল হয়নি। এরইমধ্যে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের হিজাজি এবং ওডিশার জেরি। ক্লেইটন, নন্দকুমাররা সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হলেন। ফলে প্রথমার্ধ শেষ হল গোলশূন্য ভাবেই।

৫২ মিনিটে দলে পরিবর্তন আনেন কার্লোস কুয়াদ্রাত। মন্দার রাও দেশাই এবং নন্দকুমারকে তুলে নিয়ে নামিয়ে দেন রাকিব এবং বিষ্ণুকে। ৬০ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন ওডিশার জেরি। রয় কৃষ্ণার পাস থেকে পা ছোয়াতে পারলেই গোল অবধারিত ছিল, কিন্ত সেটা করতে পারলেন না জেরি। ৬৭ মিনিটে ডেলগাডোকে ফাউল করে হলুদ কার্ড দেখলে‌ বোরহা।

৭০ মিনিটে আক্রমণে উঠে আসা মহেশকে অবৈধভাবে বাধা দিয়ে হলুদ কার্ড দেখলেন ওডিশার পুইতিয়া। এরপর অবশ্য জোড়া পরিবর্তন করেন লোবেরা। রয় কৃষ্ণ ও জেরিকে তুলে নেন দিয়াগো মৌরিসিরও ও প্রাঞ্জল ভুমজিকে নামান। শেষ কোয়ার্টারে গোলের লক্ষ্যে চাপ বাড়াতে থাকে লাল হলুদ বাহিনী।

ক্লেইটন, মহেশ, বিষ্ণুরা আক্রমণ করতে থাকেন বিপক্ষের বক্সে। ক্লেইটনের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৯ মিনিটে বক্সের মধ্যে ওডিশার ফুটবলারের হাতে বল লাগার অভিযোগ তুলে পেনাল্টির আবেদন করেন লাল হলুদ ফুটবলাররা। কিন্তু রেফারি সেই আবেদন নাকোচ করেন রেফারি। এরপর বক্সের মধ্যে বিষ্ণুকে ফাউল করার পরও পেনাল্টি পাইনি লাল হলুদ। ফলে এই ম্যাচেও রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হল। শেষ পর্যন্ত গোল হল ন‌া,এক পয়েন্ট নিয়েই বছর শেষ করল লাল হলুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+