Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: শাসক দলের ব্রিগেড সমাবেশের দিনেই বড় ম্যাচ, ডার্বি নির্ধারিত দিনে যুবভারতীতে ‌হবে?

আগামী ১০ মার্চ, কলকাতায় যেন সুপার সানডে। একদিকে তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতায় ব্রিগেডে সভা অন্যদিকে সন্ধ্যায় আইএসএলের মেগা ডার্বি। কিন্তু শাসক দলের ব্রিগেড সমাবেশের দিন কী কলকাতায় বড় ম্যাচ হওয়া সম্ভব? গত ২৪ ঘণ্টা ধরে এই প্রশ্নটাই ঘুরছে ময়দানে।

আগামী ১০ মার্চ আইএসএলের ফিরতি ডার্বি। আর সেদিনই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়েরও।

ISL 2023-24

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে একদিকে যেমন সরব হতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তেমনই আবার লোকসভার ভোটের প্রচারের সূচনা সেই দি‌ন থেকেই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এত বড়মাপের সমাবেশ। ফলে বড় ম্যাচে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল।

ব্রিগেডে সভা তারওপর শাসক দলের সমাবেশ, আরও বড় আয়োজন হবে। সকাল ১১টায় শুরু হবে ব্রিগেড সমাবেশ।সেই কারণেই যুবভারতীতে কলকাতা ডার্বি ম্যাচ আদৌ হবে কিনা, সেই নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। ব্রিগেডে সভা সকালে অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় হবে ডার্বি। আর সেটাই আশা জাগাচ্ছে লাল-হলুদ কর্তাদের।
তবে কীভাবে এই ডার্বি আয়জন করা য়ায় সেটা নিয়েই চর্চা চলছে লাল হলুদের অন্দরে। নির্ধারিত দিনেই ডার্বি ম্যাচ হওয়ার বিষয়ে আশাবাদী লাল হলুদ কর্তারা। সোমবার সন্ধ্যা পর্যন্ত যা খবর তাতে ১০ মার্চই ডার্বি হবে।ফেডারেশন এখনও সেই নিয়ে কোনও বিবৃতি দেয়নি। কিংবা দুই প্রধানের কর্তারাও এই নিয়ে কিছু বলেনি। ম্যাচ সেদিন বাতিল করার সম্ভাবনা কমই।

লাল হলুদ কর্তারা এই বিষয়ে সরকারের সঙ্গেও কথা বলছে। কারণ এফএসডিএল সূচি বদল করার পক্ষপাতী নয়। ফলে একান্তই কলকাতায় না হলে অন্যত্র ডার্বি সরে যেতে পারে, ফলে সেটা একেবারেই দুই দলের সমর্থকদের জন্য ভালো হবে না।

এরআগে চলতি আইএসএলের প্রথম ডার্বি নিয়েও কম জটিলতা হয়নি। ২০২৩ সালের ২৮ অক্টোবর পূর্ব ঘোষিত সূচি অনুসারে লক্ষ্মী পুজোর দিন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মাঝে পুলিশ দেওয়া সম্ভব না জানিয়েছিল ক্রীড়া দপ্তর। সেই কারণেই শেষমেশ ম্যাচ ওই দিন বাতিল করে দেওয়া হয়। এর পর সেই ডার্বি গত ৩ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+