ISL 2023-24: ২ গোলে এগিয়েও জিততে পারল না চেন্নাইয়িন এফসি, নাটকীয়ভাবে রুখে দিল জামশেদপুর
ISL 2023-24: আইএসএলের রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল জামশেদপুর। ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ অবধি এক পয়েন্ট আদায় করে মাঠ ছাড়তে সক্ষম হলো জামশেদপুর এফসি।
চেন্নাইয়িন এফসি পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে দিলেও শেষ দিকে গোল হজম করায় জয় পেল না গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচটিতে।

জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে। ৯ মিনিটে ফারুক চৌধুরীর গোলের সৌজন্যে এগিয়ে গিয়েছিল চেন্নাইয়িন এফসি। ৪০ মিনিটে নিন্থইংজ্ঞানবা মেতেইয়ের গোলে ব্যবধান বাড়ায় চেন্নাইয়ের দলটি। তবে বিরতিতে তারা ২-০ গোলে এগিয়ে থাকতে পারেনি।
তার কারণ ইনজুরি টাইমে পাচুয়াউ লালডিনপুইয়ার গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় জামশেদপুর। হাফ টাইমে ফল ছিল চেন্নাইয়িনের পক্ষে ২-১। ৯০ মিনিটে ড্য়ানিয়েল চিমা চুকউ গোল করতেই পয়েন্ট খোয়ানো নিশ্চিত হয়ে যায় চেন্নাইয়িন এফসির। ম্যাচের ৬০ মিনিটের মাথায় ক্রিভেলারোর পাস থেকে গোল করার প্রয়াস চালিয়েছিলেন মারে। কিন্তু দারুণ সেভে দলের বিপদ বাঁচান জামশেদপুর গোলরক্ষক টিপি রেহনেশ।
৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন এফসি উঠে এলো সাতে। আটে রয়েছে ইস্টবেঙ্গল, ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দশে রয়েছে জামশেদপুর এফসি। চেন্নাইয়িন ১৩ ডিসেম্বর নিজেদের মাঠে খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ১৬ ডিসেম্বর জামশেদপুরের পরবর্তী ম্যাচও বেঙ্গালুরুর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications