Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: রেফারিং নিয়ে ফের ক্ষোভ কুয়াদ্রাতের, নর্থইস্ট ম্যাচে নেই নির্ভরযোগ্য দুই ফুটবলার

বড় ম্যাচ অতীত, ইস্টবেঙ্গলের মিশন এবার নর্থ ইস্ট ম্যাচ। আগামী শনিবার অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে লাল হলুদ। ডার্বি ম্যাচে দুই বার এগিয়ে গিয়েও জয় হাসিল করতে পারেনি কার্লোস কুয়াদ্রাতের দল। কিন্তু উত্তর পূর্বের দলটির বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য লাল হলুদের। কিন্তু এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল শিবিরকে ভাবাচ্ছে কার্ড ও চোট সমস্যা।

কলিঙ্গ সুপার কাপের ফাইনালের সময় চোট পান ক্রেসপো। এরপর বড় ম্যাচে কিছুটা ঝুঁকি নিয়েই তাঁকে নামান কুয়াদ্রাত। মোহনবাগান এসজি প্রথম গোলটা দেওয়ার পরেই চোটের জায়গায় সমস্যা অনুভব করেন ক্রেসপো। ফলে তাঁকে তুলে নেন কুয়াদ্রাত। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাননি বলেই তুলে নেন কোচ। তবে ক্রেসপোকে নিয়ে সমস্যা মেটেনি। তাঁর চোট নতুন করে সমস্যায় ফেলেছে লাল হলুদকে।

ISL 2023-24

নর্থ ইস্ট ম্যাচে দলের নির্ভরযোগ্য বিদেশিকে পাবে না ইস্টবেঙ্গল। এমনকি আরও বেশ কয়েকটি ম্যাচ তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে ক্রেসপোকে। যা কার্লোস কুয়াদ্রাতের কপালে চিন্তার ভাঁজকে আরও চওড়া করছে। এই পরিস্থিতিতে সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া ভিক্টর ভাসকুয়েজকতে খেলানোর একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক।

যদিও ভিক্টরকে খেলানো নিয়ে বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে ধোঁয়াশা রাখলেন কোচ কুয়াদ্রাত। কাতার থেকে কলকাতায় গত সোমবার গভীর রাতে এসেই মঙ্গলবার প্রস্তুতিতে নেমে পড়েছিলেন ভিক্টর। কিন্তু বুধবার অসুস্থ হয়ে পড়ায় অনুশী‌লন করতে পারেননি। বৃহস্পতিবার অবশ্য কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এলেন। ভিক্টরকে খেলানো নিয়ে কুয়াদ্রাত বলেন, 'হাতে এখ‌নও একটা দিন সময় আছে, ওর অবস্থা দেখেই সিদ্ধান্ত নেব।'

সদ্য কয়েকদিন কলকাতায় এসেই হয়ত সমর্থকদের পার্লসটা বুঝে নিয়েছেন একদা মেসির সতীর্থ ভিক্টর। লক্ষ্মীবারের সাংবাদিক সম্মেলনে লাল হলুদের নতুন বিদেশি বলেন, 'আমি কয়েক মাসের জন্য কলকাতায় ঘুরতে আসেনি।ইস্টবেঙ্গলকে ট্রফি জেতাতে এসেছি।'

শুধু ক্রেসপো নয়, নর্থ ইস্ট ম্যাচে লাল হলুদ পাবে না সৌভিক চক্রবর্তীকেও। কারণ আইএসএলের চারটি হলুদ কার্ড দেখেছেন বাঙালি এই মিডিও। বড় ম্যাচে খেলতে পারেননি সুপার কাপ ফাইনালে লাল কার্ড দেখার জন্য। এই ম্যাচেও খেলতে পারবেন না নিয়মের জাঁতাকলে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কার্লোস বলেন, 'পৃথিবীতে এমন নিয়ম কোথাও নেই। আমাদের দুর্ভাগ্য সৌভিককে দুটি ম্যাচে পেলাম না।'

একইসঙ্গে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে কুয়াদ্রাত বলেন, 'এখানকার রেফারিরা সব সময় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। বড় ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলে দিমিত্রিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হত, সাহালের বিরুদ্ধে ফাউল দেওয়া হত। কিন্তু রা পিছিয়ে থাকায় এগুলো হয়নি। এভাবে ভারতীয় ফুটবলের ক্ষতি করছেন রেফারিরা। আমাদের বড় ম্যাচ অতীত। পরের ম্যাচে তি‌ন পয়েন্টই লক্ষ্য।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+