ISL 2023-24: ইস্টবেঙ্গলের নজরে হায়দরাবাদের মিডফিল্ডার, বেঙ্গালুরুর বিরুদ্ধেও হাবাসের মাঠে থাকা নিয়ে জল্পনা
এখনও চলতি মরশুম শেষ হয়নি। এরইমধ্যে নতুন মরশুমের ভাবনা শুরু ইস্টবেঙ্গলের। দল গঠনের তৎপরতাও শুরু হয়ে গিয়েছে।আগামী মরশুমে ইস্টবেঙ্গলে সই করতে পারেন জোথানপুইয়া। লাল হলুদের ভালো প্রস্তাব পৌঁছে গিয়েছে তাঁর কাছে।
ওড়িশা এফসি ও পঞ্জাব এফসি-র ইস্টবেঙ্গলের প্রস্তাবকে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন হায়দরাবাদের এই তরুণ ডিফেন্ডার। এই মরসুমে গোল না পেলেও একটা অ্যাসিস্ট করেছেন তিনি। সেন্ট্রাল মিডফিল্ডে ভরসা দিতে পারেন জোথানপুইয়া। ফলে তাঁকে দলে নিতে পারলে দলের মাঝমাঠ আরও শক্তিশালী হবে লাল হলুদের।

এই মুহূর্তে ভাল জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। পরপর দুই ম্যাচ জিতে প্লে অফের আশা জিইয়ে রেখেছেন ক্লেইটন সিলভারা। তবে শেষ ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। হাতে এখনও এক ম্যাচ বাকি। প্লে-অফে যেতে গেলে শুধু শেষ ম্যাচ জয় নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। যদিও এখন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।
পাঞ্জাব এফসির বিরুদ্ধে পাওয়ার পর এবার মোহনবাগান এসজির পরের মিশন বেঙ্গালুরু এফসি। বৃহস্পতিবার এই ম্যাচ হবে কান্তিরাভা স্টেডিয়ামে। এই ম্যাচে কী আদৌও মাঠে থাকতে পারবেন হাবাস? সোমবার মোহনবাগান এসজির পক্ষ থেকে এই ম্যাচের প্রাক সম্মেলনে সময়সূচি প্রকাশ করা হয়েছে। সাধারণত কোচের সঙ্গে একজন প্রথম একাদশের ফুটবলার আসেন। কিন্তু এই ম্যাচের আগে সবুজ মেরুনের পক্ষ থেকে জানানো হয়েছে সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ সাংবাদিক বৈঠকে অংশ নেবেন।
এরপর থেকেই জল্পনা তৈরি হয়েছে হাবাস কি সুনীলদের বিরুদ্ধে ম্যাচেও ডাগ আউট উপস্থিত থাকতে পারবেন না। চেন্নাইয়িন এবং পাঞ্জাব দুটি ম্যাচেই হাবাস সাইড লাইনে ছিলেন না। সহকারী কোচের দায়িত্বেই ম্যাচ পরিচালিত হয়। কিন্তু বেঙ্গালুরু ম্যাচও ডু অর ডাই। এই ম্যাচে হাবাসকে পাওয়া না গেলে চাপ কিন্তু বাড়বে সবুজ মেরুনের।
এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান এসজি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ২০ ম্যাচে ৪৪।












Click it and Unblock the Notifications