Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: কর্ণধারের কড়া বার্তার পরই ছাঁটাই হলেন বেঙ্গালুরু কোচ, সুনীলদের নতুন হেডস্যার কে?

মুম্বই সিটি এফসির কাছে ৪ গোল হজম করার পরই কড়া বার্তা দিয়েছিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দল। ম্যাচ শেষের ১২ ঘণ্টার মধ্যেই চাকরি খোঁয়ালেন কোচ সাইমন গ্রেসন। শনিবার সকালেই একটি বিবৃতি দিয়ে কোচকে ছাঁটাইয়ের কথা জানিয়ে দিল বেঙ্গালুরুর ফুটবল দলটি।

শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে মুম্বই সিটি এফসি হারায় ৪-০ গোলে।বড় ব্যবধানে হারের পরই ঝড় উঠে বেঙ্গালুরু শিবিরে। এই হার নিয়ে টিম ম্যানেজমেন্ট যে প্রবল অসন্তুষ্ট, তা পার্থ জিন্দলের টুইট থেকেই স্পষ্ট হয়ে যায়। বেঙ্গালুরু দলের মালিক এক্স-এ লিখেছিলেন, দ্রুত পরিবর্তন হবে। আমাদের আবার আগের অবস্থায় ফিরতে হবে। এই ম্যাচের ফলাফল অত্যন্ত অস্বস্তিকর। আমি দুঃখিত। এটা কল্পনাতীত। দলের এই পারফরম্যান্স একেবারেই বেঙ্গালুরু এফসি-সুলভ নয়।

ISL 2023-24

কর্ণধারের বক্তব্যেই স্পষ্ট ছিল, কড়া পদক্ষেপ নেবে বেঙ্গালুরু এফসি। শনিবার সকালে ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল দলের কোচের দায়িত্বে আর থাকছেন না সাইমন গ্রেসন। ব্রিটিশ এই ফুটবল কোচ ২০২২ সাল থেকে সুনীলদের দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে ২০২২ সালে ডুরান্ড কাপ জিতেছিল বেঙ্গালুরু। আইএসএলে হয়েছিল রানার্সও।

চলতি আইএসএলে ৯ ম্যাচে ৭ পয়েন্ট ‌নিয়ে ৯ নম্বরে আছে বেঙ্গালুরু দল। এখনও পর্যন্ত একটি ম্যাচেই জয় পেয়েছে বেঙ্গালুরু। এই পরিস্থিতিতে ব্রিটিশ কোচের কোচিং নিয়েও প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত তাঁকে ছাঁটাই করে দিল বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। এমনকি সাইমনের সহকারী নেইল ম্যাকডোনাল্ডকেও নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। আপাতত পরের ম্যাচে দলের দায়িত্ব সামলাবেন রেনেডি সিং। টিম ম্যানেজমেন্ট দ্রুত নতুন হেড কোচ বেছে নেবে সুনীলদের জন্য।

বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ক্লাব সাইমনকে ধন্যবাদ জানাচ্ছে বেঙ্গালুরু এফসিতে কোচিং করার জন্য। আমরা গত মরসুমে দারুণ একটা সময় কাটিয়েছি, আইএসএলে দুরন্ত পারফরম্যান্স করেছি। বেঙ্গালুরুর ট্রফি ক্যাবিনেটে ডুরান্ড কাপকে যুক্ত করেছেন। সাইমনের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+