ISL 2023-24: শুধু আইএসএল ট্রফি নয়, বিশাল-কামিংসরা জিততে পারেন আরও একাধিক পুরস্কার

আগামী শনিবার আইএসএল ফাইনাল খেলতে নামছে মোহনবাগান এসজি। ঘরের মাঠে মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই মরশুমে তৃতীয় খেতাব ঘরের তুলবে সবুজ মেরুন। ডুরান্ড কাপ, লিগ শিল্ড আগেই জিতেছে এবার লক্ষ্য আইএসএল ট্রফি। শনিবার শুধু আইএসএল ট্রফিই নয় একইসঙ্গে আরও বেশ কিছু পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন মোহনবাগান কোচ ফুটবলাররা।

প্রথমেই আসা যাক সেরা গোলরক্ষকের কথায়। এই পুরস্কারের জন্য দৌড়ে আছেন মোহনবাগান এসজির বিশাল কাইথ এবং মুম্বইয়ের টেম্পা লাচেম্পা। দুই জনেই ৯টি করে ম্যাচ ক্লি‌ন সিট রেখেছেন। ম্যাচ খেলার সময়েই নিরিখে এগিয়ে আছেন বিশাল। ২০২২-২৩ মরশুমেও আইএসএলে সোনার গ্লাভস জিতেছিলেন বিশালই। এবারও এই পুরস্কারের দৌড়ে এগিয়ে বিশালই।

আইএসএলে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার বুট। এবারের আইএসএলে ১৩টি করে গোল করে শীর্ষ দুই স্থানে আছেন রয় কৃষ্ণ ও কেরলের দিমিত্রিয়স। রয় কৃষ্ণ ২৫ ম্যাচে ১৩ গোল করেছেন অন্যদিকে দিমিত্রিয়স ১৭ ম্যাচে ১৩ গোল করেছেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন জেসন কামিংস। মোহনবাগান এসজির স্ট্রাইকারের গোল সংখ্যা ১১। তবে রয় বা দিমিত্রিয়স কেউই ফাইনাল ম্যাচে খেলবেন না। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া করলে সোনার বুটের দৌড়ে থাকবেন কামিংসও।

এবার আসা যাক সেরা ফুটবলার বা সোনার বলের লড়াইয়ে কে আছেন মোহনবাগানের পক্ষ থেকে আছেন দিমিত্রি। ১০ গোল করার পাশাপাশি সাতটি গোলে তাঁর অবদান আছে। ফলে অজি তারকা বিদেশি এবার সোনার বল জয়ের লড়াইয়ে প্রবল আছেন। সেরা ভারতীয় ফুটবলার হওয়ার দৌড়ে প্রবল ভাবেই আছেন মুম্বইয়েক ছাংতে। তবে লড়াইয়ে আছেন মোহনবাগানের মণবীর সিংও। গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছে। এমনকি সাতটি গোলে অ্যাসিস্ট করেছেন। নিজেও গোল করেছেন।

সেরা উদীয়মান ফুটবলার হিসেবে মোহনবাগান দলের পক্ষ থেকে লড়াইয়ে আছেন অভিষেক সূর্যবংশী। সবার শেষে আসা যাক সেরা কোচের লড়াইয়ে। এখানেও হট ফেভারিট বাগানের অ্যান্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের মাঝপথ থেকে দলের হাল ধরেন। ইতিমধ্যেই দলকে শিল্ড জিতিয়েছেন। ফাইনাল জেতাতে পারলে হাবাসই হতে পারেন সেরা কোচ।

নতুন মরশুমে আরও বড় চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে মোহনবাগান এসজি। সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে জ্যামি ম্যাকলারেনকে। মেলবোর্ন সিটির তারকা ফুটবলারের নাম বেশ কয়েকদিন ধরেই ভাসছিল, বুধবার সন্ধ্যা পর্যন্ত যা খবর তাতে অজি তারকা ফুটবলারের সঙ্গে কথা বার্তা অনেক দূর এগিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+