ISL 2022-23: এটিকে মোহনবাগানের প্লে-অফের রাস্তা কঠিন, ওগবেচের গোলে হায়দরাবাদের কাছে হার

আইএসএলের ম্যাচে এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারাল হায়দরাবাদ এফসি। জয়সূচক গোলটি করেন বার্থোলোমিউ ওগবেচে। বাগানের প্লে-অফের রাস্তা কঠিন হয়ে গেল।

আইএসএলে প্লে-অফের ওঠার রাস্তা ক্রমেই কঠিন হচ্ছে এটিকে মোহনবাগানের জন্য। আজ হায়দরাবাদে হায়দরাবাদ এফসির কাছে হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন সবুজ মেরুন পরাস্ত হলো ১ গোলে। জয়সূচক গোলটি করেন বার্থোলোমিউ ওগবেচে। এরপর কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে খেলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে নামবে এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগানের প্লে-অফের রাস্তা কঠিন

(ছবি- এফএসডিএল)

আজকের ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল পায়নি। এমনকী প্রতিপক্ষ গোলকিপারদের পরীক্ষার মুখেও ফেলতে পারেনি। ২ মিনিটের মাথায় মহম্মদ ইয়াসিরের দূরপাল্লার শট রুখে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। ১৭ মিনিটে দিমিত্রি পেত্রাতসের দূর থেকে নেওয়া শট বাঁচান গুরমীত সিং। এটিকে মোহনবাগান ২৯ মিনিটের মাথায় সেরা সুযোগটি পেয়েছিল। মনবীর সিং বাঁ প্রান্ত দিয়ে ঢুকে বাঁকানো শট নেন, যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৯ মিনিটে বোরহা হেরেরার বিপজ্জনক ফ্রি কিককে গোলে রূপান্তরিত করতে পারেননি হায়দরাবাদের ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই গোল পাওয়ার জন্য ঝাঁপায়। কিন্তু গোলমুখ খুলছিল না। অবশেষে ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন বার্থোলোমিউ ওগবেচে। এরপর ফারদিন আলি মোল্লা ও রিকি শাবংকে নামিয়ে সমতা ফেরানোর জন্য মরিয়া প্রয়াস চালায় বাগান। কিন্তু কাজের কাজটি হয়নি। এখন যা পরিস্থিতি তাতে প্লে-অফে যেতে হলো এটিকে মোহনবাগানকে বাকি দুটি ম্যাচে জিততেই হবে। স্বস্তি একটাই কেরালা ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফেরান্দোর দলের বাকি ম্যাচ দুটি রয়েছে কলকাতাতেই।

এই পরাজয়ের ফলে এটিকে মোহনবাগান ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল। দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসির দখলে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। এটিকে মোহনবাগানের ঠিক উপরে, অর্থাৎ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। কেরালার পয়েন্ট ১৮ ম্যাচে ৩১। ১৮ ম্যাচে বেঙ্গালুরু এফসির পয়েন্ট ২৮, গোলপার্থক্যের কারণে তারা রয়েছে পাঁচে। ছয়ে থাকা এফসি গোয়ার ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট রয়েছে। ১৮টি ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ওডিশা এফসি। ফলে বাগানকে কোনওভাবেই আর পয়েন্ট নষ্ট করা চলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+