আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে ইস্টবেঙ্গল, আত্মবিশ্বাসী কোচ স্টিফেন

আইএসএলে কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। সাতটি ডার্বিতে টানা হারের পর এবার আইএসএলে সবুজ মেরুনকে প্রথমবার হারাতে মরিয়া ইস্টবেঙ্গল।

আইএসএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। কাল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ফিরতি ডার্বি। আইএসএল ডার্বির পাঁচটিতেই সবুজ মেরুনের কাছে হেরেছে লাল হলুদ। টানা সাতটি ডার্বি হেরে কাল ফের বড় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর সামনে ইস্টবেঙ্গল। লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবার জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। যার বড় কারণ আগের ম্যাচেই মুম্বইয়ে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে পাওয়া জয়।

ইস্টবেঙ্গলের সামনে এটিকে মোহনবাগান

ইস্টবেঙ্গলের সামনে এটিকে মোহনবাগান

ইস্টবেঙ্গলে কালকের ম্যাচে কোনও কার্ড বা চোট-আঘাতজনিত সমস্যা নেই। আইএসএলের বিগত সংস্করণগুলির চেয়ে এবার দল ভালো খেলেছে বলেই দাবি করছেন স্টিফেন। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, ১১টি দলের মধ্যে। কাল এটিকে মোহনবাগানকে হারাতে পারলে ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করতে পারবে ইস্টবেঙ্গল। স্টিফেনের দাবি, দল ভালো খেলছে। আগের সংস্করণগুলির চেয়ে এবার বেশি গোল করেছে, ক্লিন শিট বজায় রেখেছে। সুপার কাপ ও আগামী মরশুমের জন্য দলের ভিত ভালোভাবেই গড়া হয়েছে বলে দাবি করেন তিনি। স্টিফেনের মতে, আমি যখন দায়িত্বে আসি তখন যে জায়গা থেকে শুরু করেছিলাম, এখন দলের পরিস্থিতি অনেকটাই ভালো। তখনও আশা করিনি, প্রথম ছয়ে থাকতে পারার।

আইএসএল ডার্বিতে প্রথম জয়ের সন্ধানে

আইএসএল ডার্বিতে প্রথম জয়ের সন্ধানে

স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল গত চারটি ম্যাচের একটিতে হেরেছে। সেটিও সপ্তাহ দুয়েক আগে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। দলকে বাড়তি অক্সিজেন দিয়েছে মুম্বই ফুটবল অ্যারেনায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয়। এটিকে মোহনবাগান কালকের ম্যাচে পাবে না ব্র্যান্ডন হ্যামিলকে, কার্ড সমস্যার কারণে। এ ছাড়া চোটের কারণে নেই হুগো বুমোস ও কার্ল ম্যাকহিউ। তবুও এটিকে মোহনবাগানকে হাল্কাভাবে নিতে নারাজ লাল হলুদ শিবির। আবার সবুজ মেরুনও যে অপরাজেয় নয়, সেটাও মনেপ্রাণে বিশ্বাস করছে ইস্টবেঙ্গল।

ক্লেটন-জার্ভিস ভরসা

ক্লেটন-জার্ভিস ভরসা

কালকের ডার্বিতে স্টিফেনের বড় বাজি হতে চলেছেন ক্লেটন সিলভা। ব্রাজিলীয় স্ট্রাইকার ১২টি গোল করে দিয়েগো মরিসিওর সঙ্গে যুগ্মভাবে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে রয়েছেন। ইস্টবেঙ্গলের অনেক সমর্থক কর্মকর্তাদের উপর ক্ষুব্ধ হয়ে ডার্বি বয়কটের ডাক দিয়েছেন। তবুও লাল হলুদ ভক্তদের ক্ষতে প্রলেপ দিতে পারে ডার্বি জয়। এ জন্য দুরন্ত ফর্মে থাকা ক্লেটনের পা থেকে গোল দেখতে মুখিয়ে সকলেই। জেক জার্ভিসও স্টিফেনের তুরুপের তাস হতে পারেন। তাঁদের সাহায্য করতে রয়েছেন নাওরেম মহেশ, ভিপি সুহের, অ্যালেক্স লিমার মতো ফুটবলাররা।

পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না স্টিফেন

পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না স্টিফেন

ইস্টবেঙ্গলের আক্রমণভাগ নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। যদিও স্টিফেনকে খেয়াল রাখতে হবে মাঝমাঠ ও রক্ষণভাগের বোঝাপড়া নিয়ে। ১৯টি ম্যাচে ইস্টবেঙ্গল ২২টি গোল করেছে, হজম করেছে ৩৬টি গোল। অনেক ম্যাচে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পেরে পরাস্ত হয়েছে। এবারের আইএসএলে কাল লাল হলুদ নামবে সপ্তম জয়ের লক্ষ্যে। ইস্টবেঙ্গল এবারের আইএসএলে ১টি ম্যাচ ড্র করেছে, হেরেছে ১২টিতে। আইএসএল ডার্বিতে ৫ ম্যাচে ১৫ গোল হয়েছে যার মধ্যে লাল হলুদ মাত্র ২টি গোল করেছে। তবে পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না স্টিফেন। তাঁর কথায়, প্রথম চারটি ডার্বি হয়েছে দর্শকশূন্য মাঠে। এটা তো প্রদর্শনী ম্যাচের মতো। ফলে কাল চাকা ঘোরানোর বিষয়ে আত্মবিশ্বাসী লাল হলুদ কোচ।

(ছবি- ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+