ঘরের মাঠে বেঙ্গালুরু এফসকি আটকে দিল চেন্নাইয়িন এফসি

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসকি আটকে দিল চেন্নাইয়িন এফসি

শুক্রবার আইএসএল-এর ম্য়াচে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি আটকে দিল বেঙ্গালুরু এফসিকে। সুনীল ছেত্রীর দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ শেষ করল দুই বারের আইএসএল চ্যাম্পিয়নরা বেঙ্গালুরু হয়ে ৪ মিনিটের মাথায় গোল করেন রয় কৃষ্ণ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ৪৫+১ মিনিটে প্রশান্ত কুরুতাাথকুনি সমতা ফেরান চেন্নাইয়ানের হয়ে।

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসকি আটকে দিল চেন্নাইয়িন এফসি

অ্যাওয়ে ম্যাচের শুরুতেই বেঙ্গালুরু এফসি এগিয়ে যাওয়ার ফলে তারা স্বাগতিক দলের বিরুদ্ধে প্রথম থেকেই চেপে বসেছিল। সুনীল ছেত্রী-রয় কৃষ্ণ সমৃদ্ধ আক্রমণভাগ যে কোনও দলের ডিফেন্সের কাছেই কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এই ম্যাচেও তাই হয়েছে চেন্নাইয়িনের ক্ষেত্রে। চেন্নাইয়ের রক্ষণ ভাগকে বেশ ভালই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

তবে, পিঠিয়ে থাকেনি চেন্নাইয়িন। ম্যাচ যত এগিয়েছে ততই ম্যাচের দাপট দেখানো শুরু করে দুই বারের চ্যাম্পিয়ন দলটি। প্রথমার্ধের ১৫ মিনিটের পর থেকে প্রথমার্ধের শেষ পর্যন্ত চেন্নাইয়িনের দখলেই থাকে ম্যাচে রাশ। মুহূর্মুহু আক্রমণের ফল হিসেবেই এই প্রথমার্ধের অ্যাডেড টাইমে চেন্নাইয়িনের গোল। প্রথমার্ধ শেষে বাঁশি বাজার কিছু সময় আগেই গোল পেয়ে যাওয়ায় আরও বেশি আক্রমণাত্মক হয়ে চেন্নাইয়িন নেমেছিল দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতেও তাঁদের আক্রমণের ঝাঁঝ ছিল অনেক বেশি। যদিও অল্প সময়ের মধ্যে ম্যাচে ফিরে আসে বেঙ্গালুরু।

দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু এবং চেন্নাইয়িন দুই দলই আক্রমণে আসে। অনেকবেশি প্রতিদ্বন্দ্বী মূলক ছিল দ্বিতীয়ার্ধের খেলা। নির্ধারিত নব্বই মিনিটের শেষ আট মিনিট দশ জনে খেলতে হয় বেঙ্গালুরু এফসি'কে। ৮২ মিনিটে লাস্ট ম্যান ফাউল করলে সরাসরি রেড কার্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাইয়িনের গোলরক্ষক দেবজিৎ মজুমদার। চেন্নাইয়িনের ডিফেন্স এতটাই ভাল খেলেছে এই ম্যাচে যে একটা বলও ৮২ মিনিট পর্যন্ত দেবজিৎকে সেভ দিতে হয়নি। নির্ধারিত সময়ের শেষ আট মিনিট এবং অ্য়াডেড টাইমের আরও ৪ মিনিট, মোট ১২ মিনিট দশ জনে খেলে অভিষেক বচ্চন-ভিটা দানির দল।

চেন্নাইয়িনের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে। বেঙ্গালুরু এফসি পরবর্তী ম্য়াচে গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে অ্যাওয়ে ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+