আইএসএল ফাইনালে প্রতিপক্ষ সুনীলের বেঙ্গালুরু এফসি, এটিকে মোহনবাগান শুরু করছে ফেভারিট হিসেবেই

আইএসএল ফাইনালে কাল ফতোরদার নেহরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগান খেলতে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এটিকে ও মোহনবাগানের সংযুক্তিকরণের পর প্রথমবার ট্রফি জয় নিশ্চিত করতে মুখিয়ে রয়েছে সবুজ মেরুন শিবির। ২০২০-২১ মরশুমে রানার-আপ হয়েছিল এটিকে মোহনবাগান। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি চাইবে দ্বিতীয়বার খেতাব জিততে।

আত্মবিশ্বাসী ফেরান্দো

আত্মবিশ্বাসী ফেরান্দো

বাগানের কোচ হুয়ান ফেরান্দো বলেন, সারা মরশুম ধরে ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। উৎসবের দিনগুলিতে পরিবারের সঙ্গে আনন্দ করতে পারেনি কেউ। ফলে এবার আনন্দ ওদের প্রাপ্য। কঠিন সময় অনেক কিছু শিখিয়েছে। কীভাবে সমস্যার মোকাবিলা করতে হয়, কীভাবে দলবদ্ধভাবে থাকতে হয়। আমরা ট্রফি জিততে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। তবে বিপক্ষের গোলের মুখে গিয়েও ছেলেরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে বেরিয়ে আসতে হবে।

তুঙ্গে মনোবল

তুঙ্গে মনোবল

গত মরশুমে এটিকে মোহনবাগানে থাকা প্রবীর দাস, রয় কৃষ্ণ, সন্দেশ ঝিঙ্গনরা এখন বেঙ্গালুরু এফসিতে। আজ দুই দলের ফুটবলাররা পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করলেও মাঠে কেউ এতটুকু জায়গা ছাড়তে নারাজ। ফেরান্দোর কথায়, ওঁরা প্রতিপক্ষে থাকায় বাড়তি কোনও সুবিধা হবে না। আমাদের খেলোয়াড়রা ওঁদের চেনে। সকলেই ভালো ফুটবলার। কিন্তু খেলা হয় এগারোজনের সঙ্গে এগারোজনের। ফলে গোটা দল নিয়েই ভাবতে হচ্ছে। কোচের কথার রেশ শোনা গিয়েছে অধিনায়ক প্রীতম কোটালের কথাতেও।

প্রাক্তন সতীর্থদের বাড়তি গুরুত্ব নয়

প্রাক্তন সতীর্থদের বাড়তি গুরুত্ব নয়

মনবীর সিং বলেন, প্রবীর, রয়, সন্দেশ আমার সতীর্থ ছিলেন ঠিকই। তবে কেউই বন্ধু নয়। ট্রফি জয়ের জন্য আমাদের মধ্যে লড়াই হবেই। মনবীর এর আগে এফসি গোয়া ও এটিকে মোহনবাগানের হয়ে আইএসএল ফাইনাল খেলেছেন। কিন্তু কোনওবারই চ্যাম্পিয়ন হতে পারেননি। মনবীরের কথায়, দুটো ফাইনালের দুটোই হেরেছি। এবার আশা করি হতাশ হতে হবে না। আমরা জেতার জন্য তৈরি।

প্রত্যয়ী অধিনায়ক

প্রত্যয়ী অধিনায়ক

জনি কাউকো, তিরি হাজির থাকবেন আইএসএল ফাইনালের আসরে। অনেক সমর্থকও কলকাতা থেকে গোয়া গিয়েছেন প্রিয় দলকে সমর্থন করতে প্রীতম কোটাল বলেন, আমাদের দলের সব বিভাগই দুর্দান্ত। হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে গ্ল্যান বাইরে চলে যাওয়ার পর হামতে নেমে একই দায়িত্ব পালন করেছেন। ফলে না জেতার কোনও কারণ নেই। আমরা নিজেদের একশো শতাংশ দিয়েই ট্রফি জিততে চাই। নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সকলেই ভালো খেলার জন্য প্রস্তুত।

দলগত সংহতিতেই ভরসা

দলগত সংহতিতেই ভরসা

প্রতিপক্ষে রয়েছেন সুনীল ছেত্রী, রয় কৃষ্ণরা। বেঙ্গালুরু এফসির আক্রমণভাগ বেশ বিপজ্জনক। তবে আত্মবিশ্বাসী প্রীতম বলেন, ওদের ফরওয়ার্ডরা একেকজন একেকরকম। রয় ও শিবশক্তি প্রথমে আক্রমণভাগের দায়িত্ব সামলান। পরে সুনীল ছেত্রী নেমে গোল করেন। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দল হিসেবে খেলেও ওদের আটকাব। উল্লেখ্য, চলতি আইএসএলে প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে এটিকে মোহনবাগান জিতেছিল। তবে ফিরতি সাক্ষাতে মধুর প্রতিশোধ নেয় বেঙ্গালুরু এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+