ISL Derby: এটিকে মোহনবাগানের পাখির চোখ তিন পয়েন্ট, ইস্টবেঙ্গল ম্যাচে কোন বিদেশিদের পাচ্ছেন না ফেরান্দো?

আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টানা পাঁচটি ডার্বি-সহ সাতটি বড় ম্যাচ জিতেছে এটিকে মোহনবাগান। কাল তিন বিদেশিকে ছাড়াই দল নামাতে হচ্ছে হুয়ান ফেরান্দোকে।

আইএসএলে কখনও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারেনি এটিকে মোহনবাগান। পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিতেছে। ইস্টবেঙ্গল প্লে-অফের দৌড়ে না থাকলেও সম্মান কিছুটা পুনরুদ্ধারের লক্ষ্যে মরণ কামড় দিতে চাইছে। সে বিষয়ে সতর্ক এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো প্রতিপক্ষকে সমীহই করছেন। তবে সবুজ মেরুন কাল পাচ্ছে না তিন বিদেশিকে।

 তিন পয়েন্টের জন্য ঝাঁপাচ্ছে এটিকে মোহনবাগান

তিন পয়েন্টের জন্য ঝাঁপাচ্ছে এটিকে মোহনবাগান

কালকের ডার্বিটি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হলেও এটিকে মোহনবাগানের কাছে অ্যাওয়ে ম্যাচ। বেঙ্গালুরু এফসি ইতিমধ্যেই ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে এটিকে মোহনবাগানকে চারে নামিয়ে দিয়েছে। বাগানের রয়েছে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট। বেঙ্গালুরুর গোলপার্থক্য ৪, এটিকে মোহনবাগানের ৫। ফলে কাল যে কোনও মূল্যে তিন পয়েন্ট দখল করে তৃতীয় স্থানে থাকতে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান। হুয়ান ফেরান্দো বলেন, ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের প্রথম লেগের ডার্বিতে দেখেছি অসাধারণ আবহ তৈরি হয়। ইস্টবেঙ্গলের হোম ম্যাচে, সমর্থকরাও বেশি সংখ্যায় থাকবেন। তবে এ সব নিয়ে ভাবছি না। তিন পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় যতটা উপরে পারা যায় থাকতে হবে। এর বাইরে কোনও ভাবনাই নেই।

নেই তিন বিদেশি

নেই তিন বিদেশি

কার্ড সমস্যায় ডার্বি থেকে ছিটকে গিয়েছিলেন ব্র্যান্ডন হ্যামিল। হুগো বুমোস ও কার্ল ম্যাকহিউকেও চোটের কারণে পাওয়া যাবে না। ফেরান্দো বলেন, বুমোস কুড়ি দিন ধরে দলের সঙ্গে অনুশীলন করেননি। ওঁর পক্ষে পুরো ম্যাচ খেলা কঠিন। দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও দু-তিনদিনের সেই অনুশীলনে আহামরি কিছু লাগেনি। ধাপে ধাপে ফিট হতে হবে। কার্লেরও যা চোট রয়েছে তাতে কালকের ম্যাচে খেলতে পারবেন না। সুমিত রাঠির সংক্রমণ রয়েছে। তিনিও খেলতে পারবেন বলে নিশ্চিত নই।

সেরা একাদশ নামানোরই চ্যালেঞ্জ

সেরা একাদশ নামানোরই চ্যালেঞ্জ

তবে যাঁরা আছেন তাঁদের নিয়েই জয়ের রণকৌশল স্থির করতে চান ফেরান্দো। তিনি বলেন, দলের সকলেই আমাদের পরিকল্পনা, কৌশল ভালোভাবে জানেন। কারও অসুবিধা হওয়ার বা ভালো না খেলার কারণ নেই। সব কিছু বিবেচনা করেই চূড়ান্ত দল বাছাই করব। কে নেই তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। যাঁরা এই মুহূর্তে ভালো খেলার পরিস্থিতিতে রয়েছেন তাঁরাই সুযোগ পাবেন। এর আগেও আমরা কঠিন সময় কাটিয়ে উঠেছি। তিন বিদেশিকে পাওয়া না গেলেও বাকিদের নিয়েই লড়াই চালাব। ডার্বির পরিবেশই মোটিভেশন জোগায়। তিন পয়েন্টের জন্যই শেষ অবধি লড়বেন আমাদের ছেলেরা।

প্রতিপক্ষকে সমীহ

প্রতিপক্ষকে সমীহ

ইস্টবেঙ্গলকে সমীহও করছেন ফেরান্দো। বিপক্ষের দু-একজন খেলোয়াড়কে নিয়ে ভাবছেন না। রণকৌশল সাজাতে চান ১১ জনের কথা মাথায় রেখেই। ইস্টবেঙ্গল আগের ডার্বিতে প্রথমার্ধে ভালো খেলেছিল, সেই বিষয়টিও মাথায় রাখছেন ফেরান্দো। বিগত কয়েকটি ম্যাচে স্টিফেন কনস্ট্যানটাইনের দল যেভাবে খেলছে তাতে রক্ষণ থেকে আক্রমণে সবেতেই পরিকল্পনার ছাপ দেখতে পাচ্ছেন সবুজ মেরুন কোচ। কাল সবুজ মেরুনের রক্ষণে দেখা যেতে পারে স্লাভকো দামিয়ানোভিচকে। প্রীতম কোটাল, শুভাশিস বোসরাও ডার্বিতে সবুজ মেরুনের জয়ের ধারা অপরাজিত রাখার বিষয়ে প্রত্যয়ী।

(ছবি- এফএসডিএল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+