আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে ৫ গোল এটিকে মোহনবাগানের, পেত্রাতসের হ্যাটট্রিক

আইএসএলে নিজেদের দ্বিতীয় তথা প্রথম অ্যাওয়ে ম্যাচেই বড় জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। পিছিয়ে পড়েও কেরালা ব্লাস্টার্সকে হারাল ৫-২ গোলে। কোচিতে অনুষ্ঠিত এই ম্যাচে বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল জুয়ান ফেরান্দোর দল। এদিন হ্যাটট্রিক করলেন দিমিত্রি পেত্রাতস। বাকি গোল দুটি জনি কাউকো ও লেনি রডরিগেজের।

কেরালা ব্লাস্টার্সকে ৫ গোল এটিকে মোহনবাগানের

(ছবি- এফএসডিএল)

শুরু থেকেই দর্শকঠাসা স্টেডিয়ামে জমজমাট ছিল ম্যাচটি। এটিকে মোহনবাগান ৩-৪-৩ কম্বিনেশনে খেলা শুরু করে, কেরালা ব্লাস্টার্স খেলতে থাকে ৪-৪-২ কম্বিনেশনে। কেরালা শুরুর দিকে আক্রমণের ঝড় তোলে, এগিয়েও যায়। ৬ মিনিটের মাথায় ডান দিকে বল পেয়ে গোল এরিয়ায় লো ক্রস বাড়িয়েছিলেন। তা থেকে ইভান কালিউঝনি ট্যাপ করে গোলকিপার বিশাল কাইথকে পরাস্ত করে জালে জড়িয়ে দিতেই গর্জে ওঠে স্টেডিয়াম। এর মিনিট ২০ পর গোল শোধ করে এটিকে মোহনবাগান। বাঁ দিক দিয়ে অনেকটা দৌড়ে কেরালার রক্ষণভাগের ফুটবলারদের কাটিয়ে যে মাপা বলটি রেখেছিলেন পেত্রাতসের জন্য, তা থেকে অনবদ্য দক্ষতায় গোল করে সমতা ফেরান বাগানের এই বিদেশি ফুটবলার। এরপর কয়েকটি ভালো আক্রমণ শানিয়েও এগিয়ে যেতে পারেনি কেরালা। ৩৮ মিনিটে জনি কাউকোর গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। ডান দিকে বল পেয়েছিলেন মনবীর সিং, তাঁর থ্রু বল থেকে গোলটি করেন কাউকো।

দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের জন্য ঝাঁপায়। ৫৫ মিনিটে লিস্টন কোলাসোর শট রুখে দেন কেরালার গোলরক্ষক প্রভসুখন গিল। ৬০ মিনিটে সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিল কেরালা, তবে ভাগ্য সঙ্গত দেয়নি। ডান দিক থেকে ভাসানো বল বাড়িয়েছিলেন হরমনজ্যোৎ খাবড়া। এটিকে রক্ষণ পুরোপুরি সেটিকে বিপন্মুক্ত করতে পারেনি। এটিকের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে তা ক্রসবারে লেগে চলে যায় দিমিত্রস দিয়ামানতাকোসের কাছে। তাঁর অ্যাক্রোব্যাটিক প্রয়াস সফল হয়নি, আদ্রিয়ান লুনার হেড সরাসরি চলে যায় বাগান গোলরক্ষকের কাছে। এর মিনিট দুয়েক পরেই এটিকে মোহনবাগান ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। বাঁ প্রান্ত থেকে বল পেয়েছিলেন লিস্টন কোলাসো। তাঁর বাড়ানো নীচু পাস জালে জড়িয়ে দেন পেত্রাতস।

৮১ মিনিটে রাহুল কান্নোলি প্রবীণের গোলে ব্যবধান কমায় কেরালা ব্লাস্টার্স। তার আগেও কয়েকটি সুযোগ পেয়ে বিশাল কাইথকে পরাস্ত করতে পারেনি হলুদ ব্রিগেড। ৮৮ মিনিটে বাগানের চতুর্থ গোলটি করেন লেনি রডরিগেজ। প্রতি আক্রমণে গিয়ে। পেত্রাতস মাঝমাঠে বল পেয়ে থ্রু বল বাড়িয়েছিলেন লেনিকে লক্ষ্য করে। গোলকিপার গিলকে একা পেয়ে তাঁর বাঁ দিক দিয়ে বল গোলে পাঠিয়ে দেন লেনি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে বাগানের পঞ্চম তথা ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন পেত্রাতস।

এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো এটিকে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যের নিরিখে সাতে নেমে গেল কেরালা ব্লাস্টার্স, ছয়ে এফসি গোয়া। বৃহস্পতিবার আইএসএলের পরবর্তী ম্যাচে গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+