এটিকে মোহনবাগানের পরিত্রাতা পরিবর্ত ম্যাকহিউ! আইএসএলে মুম্বই সিটি এফসিকে রুখে দিল সবুজ মেরুন

আইএসএলের ম্যাচে দু-বার পিছিয়ে পড়েও মুম্বই সিটি এফসিকে তাদের ঘরের মাঠে রুখে দিল এটিকে মোহনবাগান। মুম্বই ফুটবল অ্যারেনায় মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগানের ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিরতিতে মুম্বই সিটি এফসি এগিয়ে ছিল ১-০ গোলে। ৮৫ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে ৮৯ মিনিটেই গোল করে সবুজ মেরুনের পরাজয় বাঁচান কার্ল ম্যাকহিউ। খেলার ফল ২-২।

আইএসএলে মুম্বই সিটি এফসিকে রুখে দিল সবুজ মেরুন

(ছবি-এফএসডিএল)

এদিনের ম্যাচটিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছে। ৪ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। শুভাশিস বোসকে পরাস্ত করে দূরপাল্লার গোলমুখী শট রেখেছিলেন ছাংতে। বল ক্রসবারে লেগেও গোললাইন অতিক্রম করে যায়। এর মিনিট তিনেক পরেই এটিকে মোহনবাগানের সমতা ফেরানোর পথে বাধা হয়ে দাঁড়ায় সেই ক্রসবার। দিমিত্রি পেত্রাতস ডানদিক দিয়ে বক্সে খুব ভালো ক্রস বাড়িয়েছিলেন। সুযোগসন্ধানী লিস্টন কোলাসো মার্কারকে এড়িয়ে যে হেডটি দেন তা পরাস্ত করে গোলকিপারকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়। এরপর থেকে এটিকে মোহনবাগান গোল শোধের মরিয়া চেষ্টা চালিয়েও গোলমুখ খুলতে পারেনি। মুম্বই সিটি এফসিও আক্রমণাত্মক ফুটবল খেলে। শুরুর দিকেই গোলের ধাক্কা অবশ্য পরের দিকে সামলে নেয় সবুজ মেরুন।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই ম্যাচের ৪৭ মিনিটে মেহতাব সিংয়ের আত্মঘাতী গোলের সুবাদে সমতা ফেরায় এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসো ও হুগো বুমৌসের যুগলবন্দিতে কিছুটা দিশেহারা হয় বল বিপন্মুক্ত করতে পারেননি মুম্বইয়ের রক্ষণভাগের ফুটবলাররা। সেখান থেকে জনি কাউকো গোলমুখী শট মারেন যা মেহতাবের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এরপর ক্রমেই ম্যাচ থেকে রাশ আলগা হতে থাকে মুম্বই সিটি এফসির। আক্রমণে গেলেও তা জমাট বাঁধছিল না। ৭২ মিনিটে রস্টিন গ্রিফিথস হেডে পরাস্ত করেন বিশাল কাইথকে, এর ফলে ফের এগিয়ে যায় মুম্বই সিটি এফসি।

এর ২ মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এটিকে মোহনবাগানের লেনি র়দ্রিগেজ। লেনির পা থেকে বল কাড়তে গিয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। অকারণে তাঁকে কনুই দিতে মেরে বসেন লেনি। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো আশিস রাইকে তুলে কিয়ান গিরি ও হুগো বুমৌসকে তুলে নিয়ে কার্ল ম্যাকহিউকে নামান। ফ্রি কিক পেয়েছিল এটিকে মোহনবাগান। তা থেকে বিপজ্জনক জায়গায় অনবদ্য ক্রস রাখেন পেত্রাতস। কিপারকে পরাস্ত করে তা জালে জড়াতে কোনও ভুল করেননি ম্যাকহিউ। কাঙ্ক্ষিত গোলটির সুবাদে বাগান ফের সমতা ফেরায় এবং ম্যাচটি ড্র রাখতে সক্ষম হয়। এরপর ইনজুরি টাইমেও পেত্রাতসের মরিয়া প্রয়াস প্রতিহত হয় প্রতিপক্ষের ক্রসবারে। এর কয়েক মিনিট পরে মুম্বইয়ের আলবার্তো নগুয়েরার শট পোস্টে লেগে বিক্রম সিংয়ের পায়ে জমা পড়লেও তিনি তা থেকে গোল করতে ব্যর্থ হন।

সবমিলিয়ে এদিনের ম্যাচ দারুণ উপভোগ্য ছিল ফুটবলপ্রেমীদের কাছে। এই ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট তালিকার তিনে উঠে এলো মুম্বই সিটি এফসি। ৫ ম্যাচে তাদের ঝুলিতে ৯ পয়েন্ট। এটিকে মোহনবাগান উঠে এসেছে পাঁচ নম্বরে। ৪ ম্যাচে তাদের সংগ্রহে ৭ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+