SC East Bengal: প্রথম জয়ের খোঁজ জারি এসসি ইস্টবেঙ্গলে

এসসি ইস্টবেঙ্গল: ০

মুম্বই সিটি এফসি:

জয়ের দেখা এখনও মিলল না ইস্টবেঙ্গলে। অর্ধেক লিগ শেষ হয়ে গেলেও চলতি আইএসএল-এ প্রথমবার তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার 'সৌভাগ্য' হল না মহম্মদ রফিক-বিকাশ জাইরু'দের। শুক্রবার লিগের ম্যাচে মুম্বই সিটি এফসি'র (Mumbai City FC) সঙ্গে গোলশূন্য ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।

SC East Bengal: প্রথম জয়ের খোঁজ জারি এসসি ইস্টবেঙ্গলে

শুক্রবার সন্ধ্যায় লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে তিলক ময়দানে মাঠে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। লিগ টপারদের বিরুদ্ধে এক বিদেশি নিয়ে শুরু করেছিল লাল-হলুদ। অন্তরবর্তী কোচ রেনেডি সিং ডিফেন্সিভ অ্যাপ্রোচে দল গঠন করেছিলেন এই দিন। তিলক ময়দানে কোচের পরিকল্পনা মতোই মাঠে ডিফেন্সিভ ফুটবলের দুরন্ত নিদর্শন রাখে ইস্টবেঙ্গল।

এই ম্যাচ ড্র করার ফলে ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সকলের নীচেই থাকল এসসি ইস্টবেঙ্গল। অন্য দিকে, মুম্বই সিটি এফসি দু'পয়েন্ট নষ্ট করলেও শীর্ষস্থান দখল করল। হায়দরাবাদ এফসি'র থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে গেল মায়ানগরী'র দল।

এ দিন পেশির চোটের কারণে লাল-হলুদের প্রথম একাদশে ছিলেন না সেন্ট্রাল ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা। ২০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন জয়নার লরেঙ্ক। তাঁর পরিবর্তে মাঠে নামেন অঙ্কিত মুখোপাধ্যায়। কোচ রেনেডি'র ভরসার দাম রেখেছেন এই বাঙালি ডিফেন্ডার। গোটা ম্যাচে বুক চিতিয়ে খেলেছে অঙ্কিত।

প্রথম দলের একাধিক ফুটবলার না থাকায় এসসি ইস্টবেঙ্গলের অন্তবর্তী কোচ রেনেডি সিং ডিফেন্সিভ মোড়কে দল সাজালেও তাঁর দলের প্রতিপক্ষ সিটি গ্রুপে মুম্বই সিটি এফসি লাল-হলুদ'কে চেপে ধরতে কোনও কসুর ছাড়েনি। কিন্তু এসসি ইস্টবেঙ্গল রক্ষণের দৃঢ়তা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোনও রকম ত্রাসের সঞ্চার করতে দেয়নি গোটা ম্যাচে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আদিল খান, সৌরভ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়'রা ডিফেন্সের চেহারা এবং গঠন যথাযথ রাখেন। গত ম্যাচে অরিন্দম ভট্টাচার্য্য'কে নড়বড়ে দেখিয়েছিল, যোগ্যতা অনুযায়ী পারফরম্যান্স মেলে ধরতে পারেননি তিনি। শেষ ম্যাচের ভুল শুধরে এ দিন অনেকটাই আত্মবিশ্বাসী দেখায় অরিন্দম'কে। গোটা ম্যাচে দু'টি নিশ্চিত গোল থেকে এসসি ইস্টবেঙ্গল'কে রক্ষা করেন তিনি।

এসসি ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে জামশেদপুর এফসি'র। লিগ টেবলের তৃতীয় স্থানে থাকা ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে বাম্বোলিমের জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়ামে ১১ জানুয়ারি মুখোমুখি হবে লেসলি ক্লডিয়াস সরণি'র ক্লাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+