SC East Bengal: ‘আই লিগের পারফরম্যান্স ফিরিয়ে আনার চেষ্টা করব’, এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের বার্তা মারিও'র
ইস্টবেঙ্গলে (East Bengal) দ্বিতীয় ইনিংস শুরু করার আগে স্পেন থেকেই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন নতুন স্প্যানিশ কোচ মারিও রিভেরা। নতুন বছর প্রত্যেক ইস্টবেঙ্গলিয়ান'কে আশ্বস্থ করে খারাপ সময়ে কাটিয়ে ওঠার কথা দিলেন আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার'র প্রাক্তন সহকারী।

এই মুহূর্তে স্পেনেই রয়েছেন মারিও রিভেরা। ভারতে আসার ভিস হাতে পেয়ে গিয়েছেন। শুধু বিমান ধরে এ দেশে পা রাখার অপেক্ষা। তারপর নির্ধারিত দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে গোয়ায় দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়বেন লাল-হলুদের নতুন প্রশিক্ষক।
রবিবার ভিডিও বার্তায় সকল ইস্টবেঙ্গল অনুরাগী'কে আশ্বস্থ করে মারিও বলেছেন, "হ্যালো ইস্টবেঙ্গলিয়ানস, ভারতে আসার জন্য তৈরি হচ্ছি। (পরবর্তী ম্যাচগুলোয়) যাতে দল ভাল পারফরম্যান্স করে সেই দিকে নজর থাকবে। চেষ্টা করব আই লিগের সাফল্য ফিরিয়ে আনার এবং দলের বর্তমান পরিস্থিতি বদলানোর। জয় ইস্টবেঙ্গল।"
🗣️Head coach Mario Rivera has a 𝗺𝗲𝘀𝘀𝗮𝗴𝗲 for all of you, #TorchBearers. Can't wait to get cracking!#WelcomeMario #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/7IzIrPLIUK
— SC East Bengal (@sc_eastbengal) January 2, 2022
এসসি ইস্টবেঙ্গল'কে (SC East Bengal) আইএসএল-এ প্রথমবার কোচিং করালেও ইস্টবেঙ্গলের সঙ্গে পুরনো সম্পর্ক মারিও'র। রিয়াল মাদ্রিদ 'বি' এবং সেল্টা ভিগোর প্রাক্তন বস আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া'র সহকারী হিসেবে ২০১৮ সালে ভারতীয় ফুটবল সার্কিটে প্রথমবার পা রেখেছিলেন উয়েফা প্রো লাইসেন্সধারী এই প্রশিক্ষক। পরবর্তীতে আলেজান্দ্রোর সঙ্গে মতের পার্থক্য হওয়ায় ২০১৯ মরসুমে কোয়েস ইস্টবেঙ্গলে ফেরেননি মারিও। মাঝ পথে ক্লাব কর্তাদের আচরণে বিরক্ত হয়ে আলেজান্দ্রো স্পেনে ফিরে গেলে বাকি মরসুমের জন্য প্রধান কোচ করে নিয়ে আসা মারিও'কে। ওই মরসুমে ৯ ম্যাচে কোয়েস ইস্টবেঙ্গল'কে কোচিং করিয়েছিলেন মারিও। ৯ ম্যাচে চারটি ম্যাচে জয় পয়েছিল লাল-হলুদ, তিনটি ম্যাচ ড্র হয়েছিল এবং দু'টি ম্যাচে হেরেছিল মারিও-এর ইস্টবেঙ্গল।
এই মুহূর্তে আইএসএল-এর পয়েন্ট টেবলে এসসি ইস্টবেঙ্গলের অবস্থান তলানিতে। ৮ ম্যাচে একটিও জয় পায়নি লাল সরণি'র ক্লাব। চারটি ড্র এবং চারটি হেরে সংগৃহীত পয়েন্ট ৪। ৮ ম্যাচে ইস্টবেঙ্গল ১০ গোল করেছে এবং হজম করেছে ১৮ গোল। এই মরসুমেও শেষ চারে পৌঁছনোর খুব বেশি সম্ভবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। নতুন বছরে তাদের প্রথম ম্যাচ ৫ জানুয়ারি বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications