মুম্বইয়ের বিরুদ্ধে বিপর্যস্ত বেঙ্গালুরু, নতুন বছরে হার দিয়ে আইএসএল অভিযান শুরু সুনীলদের
আইএসএল ২০২১ তে বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারাল মুম্ব
নতুন বছরের শুরুতে বিপর্যস্ত বেঙ্গালুুরু এফসি। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে বসল সুনীল ছেত্রীর দল। দুই অর্ধ মিলিয়ে মুম্বই শক্তিশালী বেঙ্গালুরুকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল। প্রথম পনেরো মিনিটেই বেঙ্গালুরু জোর ধাক্কা খায়। শুরুতে মাত্র ১৫ মিনিটের মধ্য মোর্তাদা ফল ও বিপিন সিং গোল করে যান। প্রাথমিক এই ধাক্কা কাটিয়ে বেঙ্গালুরু এরপর আর ম্যাচে ফিরতে পারেনি।

দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরুর হয়ে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি। ৭০ মিনিটে সুনীলের পেনাল্টির পরই ৮৪ মিনিটে বার্থলোমিউ ওগবেচে গোল করে মুম্বইয়ের হয়ে স্কোরলাইন ৩-১ করে দেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় গোল করার সুবাদে মুম্বইয়ের হয়ে ম্যাচের সেরা বিপিন সিং। এটাই আইএসএলে তাঁর প্রথম হিরো অফ দ্য ম্যাচ।
এদিন ম্যাচে একেবারেই নজর কাড়তে পারল না বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে সুনীলের গোল বাদ দিলে একবারের জন্যেও বেঙ্গালুরুকে ম্যাচ ফিরতে দেখা যায়নি। অন্যদিকে এদিন জয়ের হ্যাটট্রিকের সুবাদে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এল মুম্বই। এটিকে মোহনবাগানকে পিছনে ফেলে শীর্ষে এখন মুম্বই সিটি এফসি। ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে লিগের মগডালে সার্জিও লোবেরার দল।












Click it and Unblock the Notifications