আইএসএল ২০২১: জামশেদপুরের কাছে হার মুম্বইয়ের, টেবিলের শীর্ষে আরও স্বস্তিতে এটিকে মোহনবাগান

লিগে দ্বিতীয় স্থানে থাকা মুম্বইকে দুই গোলে হারিয়ে সবাইকে প্রায় অবাক করে দিল জামশেদপুর। এদিন মুম্বইয়ের হারে টেবিল শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যধান আরও বাড়ল। এদিন জামশেদপুরের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতেই পারেনি মুম্বই। তবে জামশেদপুরকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭১ মিনিট। এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধ্বে ৭২তম মিনিটে বরিস সিং থাংজামের গোলে এগিয়ে যায় জামশেদপুর। এরপর খেলার অতিরিক্ত সময়ে ডেভিড গ্রান্ডের গোলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর। খেলা এই স্কোরলাইনেই শেষ হয়।

আইএসএল ২০২১: জামশেদপুরের কাছে হার মুম্বইয়ের

এদিন খেলায় মুম্বই মাত্র চারটি শট মারে। তবে এর মধ্যে একটাও গোলে রাখতে পারেনি তাঁরা। অপরদিকে আক্রমণের ধার বাড়িয়ে খেলতে নামা জামশেদপুর ১০টি শট মারে। এর মধ্যে ৪টি শট ছিল গোলে। যদিও বল পায়ে রাখার ক্ষেত্রে জামশেদপুরের থেকে বহু যোজন এগিয়ে ছিলেন মুম্বই। এদিন ম্যাচে ৬২ শতাংশ সময় বল ছিল মুম্বইয়ের খেলোয়াড়দের পায়ে। অপরদিকে জামশেদপুরের পায়ে বল৩৮ শতাংশ সময় থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেন তাঁরাই।

এদিন বল পাসের নিরিখেও জামশেদপুরের থেকে অনেকটাই এগিয়ে ছিল মুম্বই। এদিন মুম্বইয়ের ৪৪৩টি পাসের বদলে মাত্র ২৬১টি পাস খেলে জামশেদপুর। পাসের নির্ভলতার ক্ষেত্রে এগিয়ে ছিল মুম্বই। এদিকে জামশেদপুর মুম্বইয়ের থেকে বেশি ফাউল করে। জামশেদপুর ২৩টি ফাউল করে ম্যাচ জুড়ে।

এদিনের ম্যাচ শেষে মুম্বই ১৮টি ম্যাচ খেলে ৩৪ পয়েন্টে দাঁড়িয়ে। অপরদিকে গতকালই ইস্টবেঙ্গলকে হারিয়ে এটিকে মোহনবাগান ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। টেবিলের তৃতীয় এবং চথুর্থ স্থানে রয়েঠে হায়দরাবাদ এবং গোয়া। এদিকে আজকের ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে জামশেদপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+