মুম্বইয়ের সঙ্গে ৩-৩ ড্র গোয়ার, সুবিধা হল এটিকে মোহনবাগানের
মুম্বই সিটি এফসির সঙ্গে ৩-৩ গোলে ম্যাচ ড্র করল গোয়া। যার ফলে মুম্বই ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থাকলেও সুবিধা হল দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের। ১৫ ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের পয়েন্ট ৩০। এদিকে গোয়া ১৬ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়ে এদিনের পর তৃতীয় স্থানে উঠে এল।

মুম্বই দল ২৬ তম মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। এর পরে, গোয়া ম্যাচে ফিরে আসে এবং ব্যবধান ১-২ করে কমিয়ে দেয়। ৫১তম মিনিটে গোয়া আরও একটি গোল করে ফলাফল ২-২ করে ফেলে। মুম্বই এরপরে ইনজুরি টাইমে ৩-৩ করে। পরে গোয়া আরও একটি গোল শোধ করে একেবারে বাঁশি বেজে ওঠার অব্যবহিত আগে।
এই মরসুমের চতুর্থ ড্র করে মুম্বই ৩৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকায় শীর্ষে রয়েছে। গোয়া এই ম্যাচটি থেকে এক পয়েন্ট নিয়ে মোট ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পৌঁছেছে। হায়দরাবাদ এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-ও ১৬ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই রয়েছে।
দুই দলই দুই অর্ধ মিলিয়ে তিনটি করে গোল করেছে। মুম্বই প্রথমার্ধে দুটি ও গোয়া পরের অর্ধে দুটি গোল করে। ম্যাচের ২০ মিনিটে হুগো ও ২৬ মিনিটে অ্যাডাম গোল করে মুম্বইকে ২-০ এগিয়ে দেন। ৪৫ মিনিটে গোয়ার হয়ে গোল শোধ করেন মার্টিন্স। এরপরে ৫১ মিনিটে গোয়ার হয়ে ২-২ করেন অ্যাঙ্গুলো। তারপর ইনজুরি টাইমে ৯০ মিনিটে মুম্বইয়ের হয়ে রোওলিন ও ৯৬ মিনিটে গোয়ার হয়ে ইশান ৩-৩ করে ম্যাচ ড্র করেন।












Click it and Unblock the Notifications