ISL: বাজারে ছাড়ার কিছু ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেল আইএসএল ফাইনালের সব টিকিট
বাজারে ছাড়ার কিছু ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেল আইএসএল ফাইনালের সব টিকিট
আইএসএল ফাইনালের টিকিট বাজারে ছাড়ার কিছু ঘণ্টা মধ্যেই সব শেষ হয়ে গেল। বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। ফতোরদা স্টেডিয়াম। বিশ্বস্ত সূত্র মারফত খবর, স্টেডিয়ামে কোনও চেয়ার ফাঁকা থাকবে না। যা পরে নিশ্চিত করে টিকিট বিক্রয়কারী সংস্থা।

কোভিডের কারণে দুই মরসুম স্টেডিয়ামের দরজা বন্ধ রাখার পর দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা খোলার কথা ঘোষণা করে এফএসডিএল। রবিবার (২০ মার্চ) আইএসএল-এর ফাইনাল ম্যাচ। খেতাবি লড়াইয়ের উত্তাপ মাঠে বসে উপভোগ করতে পারবেন সমর্থকেরা। ম্যাচটি আয়োজিত হবে উপকূল রাজ্য গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। পঞ্চাশ বা পঁচাত্তর শতাংশ নয়, একেবারে একশো শতাংশো দর্শকের জন্যই খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট।
ফাইনালের টিকিট কাটার কোনও ব্যবস্থা অফ লাইনে ছিল না। অন লাইনেই বিক্রি হয়েছে সমস্ত টিকিট। টিকিটের মূল্য সাধারণের নাগালের মধ্যেই রাখা হয়েছে। এফএসডিএল টিকিটের মূল্য ৯৯ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে বেধে দিয়েছে।
যদিও মাঠে আসার ক্ষেত্রে দর্শকদের উপর একটি শর্ত আরোপ করেছে আয়োজকরা। যেই ফুটবলপ্রেমীরা ফাইনাল ম্যাচের সাক্ষী থাকতে মাঠে হাজির হবেন তাঁদের অবশ্যই করোনার উভয় ডোজের টিকা থাকতে হবে। যদি কারোর দু'টি ডোজের টিকা না নেওয়া থাকে তা হলে সংশ্লিষ্ট সমর্থককে গত চব্বিশ ঘণ্টার আরসি- পিসিআর রিপোর্ট দেখাতে হবে।
করোনার কারণে দীর্ঘ দুই বছর স্টেডিয়ামের দরজা দর্শকদের জন্য বন্ধ ছিল। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সমর্থকদের বাইরে রেখে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হয়। বিগত দুই মরসুম (২০২০-২১ এবং ২০২১-২২) ধরে আইএসএল আয়োজন করা হচ্ছে গোয়ায়। উপকূলবর্তী রাজ্যে গত বারে একটি ম্যাচেও স্টেডিয়ামে ঢোকার অনুমতি ছিল না। এই বারও কোনও ম্যাচেই সমর্থকেরা মাঠে ঢুকতে পারেনি। শুধু মাত্র ফাইনালের আগেই দ্বার উন্মুক্ত করে দেয় আয়োজকরা।
আইএসএল লিগ শিল্ড জিতলেও ফাইনালে পৌঁছতে পারেনি জামশেদপুর এফসি। ওয়েন কোয়েলের দলের খেতাব ছাত ছাড়া হয়েছে। ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছে এটিকে মোহনবাগানও। অষ্টম আইএসএল-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি এবং কেরল ব্লাস্টার্স।












Click it and Unblock the Notifications