ISL 2021-2022 : জনপ্রিয় টুর্নামেন্টের সূচিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, কেন এবং কোথায়

আইএসএলের আগামী মরসুমে সপ্তাহান্তের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ রাত সাড়ে ৯টা থেকে শুরু হতে পারে।

আর কয়েক মাস পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। টুর্নামেন্টের সূচিও প্রায় তৈরি হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। তারই মধ্যে আইএসএলের সপ্তাহান্তের ডাবল হেডার্সের সময়ে বড়সড় পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। ফুটবলারদের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের তরফে আইএসএল ক্লাবগুলিকে জানানো হয়েছে বলে খবর।

ISL 2021-2022 : জনপ্রিয় টুর্নামেন্টের সূচিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, কেন এবং কোথায়

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী সপ্তাহেই ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের ম্যাচসূচি প্রকাশ করা হবে। তার আগে ম্যাচের সময়ে বড়সড় পরিবর্তন আনার ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। টুর্নামেন্টের সপ্তাহান্তের ডাবল হেডার্সগুলির কিক অফের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। আইএসএলের সাত বছরের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন বলা চলে।

২০২০-২০২১ মরসুম পর্যন্ত আইএসএলের সপ্তাহান্তের ডাবল হেডার্সের প্রথম ম্যাচ বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ম্যাচে শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়। এবার সেই নিয়মে সামান্য বদল আনা হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সাড়ে ৯টা থেকে শুরু হবে খেলা। এর আগে কোনওদিন আইএসএলের ইতিহাসে এত রাতে কোনও ম্যাচ হয়নি। ফুটবলারদের গরম ও আপেক্ষিক আর্দ্রতার হাত থেকে রেহাই দেওয়ার জন্যই এই ভাবনা বলে জনানো হয়েছে। সপ্তাহের অন্যান্য দিনের ম্যাচগুলি সাধারণত সাড়ে সাতটা থেকে শুরু হয়। সেই সময় অপরিবর্তত রাখা হবে বলেও সূত্রের খবর।

২০১৪ সাল থেকে শুরু হওয়া ইন্ডিয়ান সুপার লিগ সাত বছরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। ঐতিহ্যবাহী আই লিগের স্থানচ্যুতি ঘটিয়ে দেশের সেরা ফুটবল লিগের মর্যাদা হাসিল করেছে আইএসএল। টু্র্নামেন্টের ২০২০-২০২১ মরসুমের সংস্করণে মোট ১১টি দল অংশ নিয়েছিল। যা এখনও আইএসএলের ইতিহাসে সর্বাধিক। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত চলা ফুটবল টুর্নামেন্টে মোট ১১৫ ম্যাচ খেলা হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। রানার্স হয়েছিল প্রথমবার আইএসএল খেলতে নামা সংযুক্ত এটিকে মোহনবাগান।

ISL 2021-2022 : জনপ্রিয় টুর্নামেন্টের সূচিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, কেন এবং কোথায়

করোনা ভাইরাসের আবহে গত মরসুমের আইএসএল গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল। এবারও একই শহরে বসবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের আসর। গত মরসুমের মতো এবারও গোয়ার তিনটি মাঠে ম্যাচগুলি খেলা হবে। দর্শকশূন্য মাঠেই দলগুলি একে অপরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবে। আগামী সপ্তাহেই প্রকাশিত হবে আইএসএল ২০২১-২০২২ মরসুমের সূচি। সম্ভবত নভেম্বরেই শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২০২২ সালের মার্চ পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+