ISL 2021-2022 : এসসি ইস্টবেঙ্গলের ষষ্ঠ তথা শেষ বিদেশি ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ

আইএসএল শুরুর মুখে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে সই করাল এসসি ইস্টবেঙ্গল।

ষষ্ঠ তথা শেষ বিদেশি হিসেবে এসসি ইস্টবেঙ্গলে সই করলেন আন্তোনিও পেরোসেভিচ। ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে খেলা ২৯ বছরের স্ট্রাইকারের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে লাল-হলুদের। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সমর্থকদের এই সুখবরটি শুনিয়েছে এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। জানিয়েছেন যে মরসুম শেষ হওয়া পর্যন্ত লাল-হলুদের সঙ্গেই জুড়ে থাকবেন ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচ।

ISL 2021-2022 : এসসি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ

ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ১৮ ও ২০ দলের হয়ে মোট ১৩টি ম্যাচ খেলে ২টি গোল করা আন্তোনিও পেরোসেভিচ দেশের সিনিয়র দলেও খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১৭ সালে জাতীয় দলের জার্সিতে তিনি দুটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও নিজের নামের পাশে সফলতা যোগ করতে পারেননি। তবে ক্লাব ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন আন্তোনিও পেরোসেভিচ। তাঁর তেকাঠি চেনার দুর্দান্ত ক্ষমতাকে কাজে লাগাতে চায় এসসি ইস্টবেঙ্গল।

২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার জনপ্রিয় ফুটবল ক্লাব এনকে ওসিজেকের হয়ে তিনি ১৪২টি ম্যাচ খেলেছেন। ৩৯টি গোল এসেছে তাঁর বুট থেকে। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে হাঙ্গেরির পুসকাস আকাদেমিয়া দলের হয়ে ৩০টি ম্যাচ খেলে সাতটি গোল করেছেন পেরোসেভিচ। হাঙ্গেরিরই উজপেস্ট এফসি ক্লাবের হয়ে ২০১৯ থেকে ফুটবল খেলছেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড। ৪৩টি ম্যাচ খেলে সাতটি গোল করেছেন ২৯ বছরের আন্তোনিও। সবমিলিয়ে ক্লাবে কেরিয়ারে তিনি ২১৫টি ম্যাচ খেলে ৫৩টি গোল করেছেন। গত মরসুমে উজপেস্ট এফসি ক্লাবের হয়ে ১৩টি ম্যাচ খেলা পেরোসেভিচ ২০১৮-২০১৯ মরসুম সংযুক্ত আরব আমিরশাহীর আল-এতিহাদ কালবা এসসি ক্লাবের জার্সিতে কাটান।

ভারতকে দুর্দান্ত দেশ বলে সম্বোধন করে এখানকার মামুষ কতটা ফুটবল পাগল, তা নিয়ে নিজের ধারণার কথা জানিয়েছেন আন্তোনিও পেরোসেভিচ। বিশেষ করে এসসি ইস্টবেঙ্গলের আবেগী সমর্থক সংখ্যা যে বৃহৎ, তাও তিনি শুনেছেন বলে বার্তায় জানিয়েছেন ২৯ বছরের ফরোয়ার্ড। লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন ক্রোয়েশিয়ার ফুটবলার।

পেরোসেভিচের বক্তব্য, ইতিহাসের সঙ্গে জুড়ে থাকা এই ক্লাবের জন্য যে দায়িত্বই দেওয়া হোক, তা তিনি পালন করবেন এবং নিজের সেরাটা দেবেন। এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তিনি সন্তুষ্ট এবং নতুন সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে অনুশীলনে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ফুটবলার। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ডার্বি খেলাটা তাঁর কাছে অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে বলেও মনে করেন আন্তোনিও।

স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির দেরভিসেভিচের নাম প্রথম বিদেশি হিসেবে ঘোষণা করেছিল এসসি ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলা, ক্রোয়েশিয়ার সেন্টার-ব্যাক ফ্রানজো প্রিস ও নাইজেরিয়ার স্ট্রাইকার ড্যানিয়েল চিমাকেও সই করায় লাল-হলুদ। আন্তোনিও পেরোসেভিচের আগে নেদারল্যান্ডসের ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলতকে সই করায় এসসি ইস্টবেঙ্গল। আগামী ২১ নভেম্বর আইএসএল অভিযান শুরু হচ্ছে ম্যানুয়েল দিয়াজের দলের। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+