আইএসএল মহারণে আজ কোন ম্যাচ দেখবেন, দুই দলের শক্তি-দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

আইএসএল মহারণে আজ কোন ম্যাচ দেখবেন, দুই দলের শক্তি-দুর্বলতা ও সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাষ্টার্সের মেগা ম্যাচ দিয়ে আইএসএলে ঢাকে কাঠির পর এবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনের মহারণে আজ নর্থ ইস্ট ইউনাইটেড বনাম মুম্বই সিটি এফসির লড়াই। দুই দল আজ লিগ অভিযান শুরুতে পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

 গত মরশুমে নর্থ ইস্টের পারফরম্যান্স

গত মরশুমে নর্থ ইস্টের পারফরম্যান্স

গত বছর নর্থ ইস্ট ইউনাইটডের সময়টা একেবারেই ভালো যায়নি। দশটি দলের মধ্যে নর্থ-ইস্ট ইউনাইটেড নবম স্থানে থেকে লিগ শেষ করেছিল। এমনকী শেষদিকে হতাশাজনক পারফরম্যান্সের কারণে হেড কোচ রবার্ট জার্নিকে ছেঁটে ফেলা হয়। শেষ পর্বে সহকারী কোচ খালিদ জামিল দায়িত্ব নিয়েছিলেন। শেষবার ১৮ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিল জন আব্রাহামের দল।

নতুন মরসুমে নতুন কোচ

নতুন মরসুমে নতুন কোচ

নতুন মরসুমে অবশ্য নতুন কোচের হাত ধরে পথ চলা শুরু করতে চলেছে নর্থ ইস্ট। দলের নয়া কোচ জেরার্ড নাস। অতীতে লিভারপুলের কোচিং স্টাফ প্যানেলে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন নাস ২০২০-২১ আইএসএলের কনিষ্ঠ কোচও বটে।

মুম্বইয়ের সঙ্গে যুক্ত সিটি ফুটবল গ্রুপ

মুম্বইয়ের সঙ্গে যুক্ত সিটি ফুটবল গ্রুপ

অন্যদিকে চলতি মরশুম শুরুর আগে মুম্বই সিটি এফসি-র সঙ্গে সিটি ফুটবল গ্রুপ যুক্ত হওয়ার পর তাঁদের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। মুম্বইতে এবছর নতুন কোচ। গত মরশুমে এফসি গোয়াকে লিগ টপার করা কোচ সার্জিও লোবেরা এবার দল বদলে মুম্বই সিটি এফসি-র দায়িত্ব নিয়েছেন।

একনজরে মুম্বই সিটি এফসি সম্ভাব্য একাদশ

একনজরে মুম্বই সিটি এফসি সম্ভাব্য একাদশ

অমরিন্দর সিং (গোলরক্ষক), মোর্তাদা ফল, তনদোম্বা সিং, মন্দার রাও দেশাই, সার্থক গোলুই, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, রেনিয়ার ফার্নান্দেজ, হুগো বোউমাস, হার্নান সান্তানা, অ্যাডাম লে ফন্ড্রে।

একনজরে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি সম্ভাব্য একাদশ

একনজরে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি সম্ভাব্য একাদশ

শুভাশিস রায়চৌধুরি (গোলরক্ষক), গুরজিন্দর কুমার, বেঞ্জামিন ল্যাম্বোট, ওয়েন ভাজ, আশুতোষ মেহতা, খাসা কামারা, লালেংমাওয়াইয়া, ফেডেরিকো গালেগো, লুইস মাচাদো, ব্রিটো পিএম, ইদ্রিসা সিল্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+