আইএসএল ২০২০: এটিকে-মোহনবাগানের কোচ হাবাসকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আইএসএল ২০২০: এটিকে-মোহনবাগানের কোচ হাবাসকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আইএসএল ২০২০-র মঞ্চে এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তেনিও হাবাসকে এগিয়ে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ থেকে তিন বারের চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান নয়া অবতারে ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে নামতে চলেছে। তার আগে এটিকে মোহনবাগানের কোচ হাবাসের ভূয়সী প্রশংসা করলেন অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইএসএল ২০২০: এটিকে-মোহনবাগানের কোচ হাবাসকে নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মহারাজ বলেন, 'দলের দায়িত্ব নিয়ে হাবাস দুবার এটিকেকে আইএসএলে চ্যাম্পিয়ন করেছেন। এবার তাই তাঁর থেকে আরও বেশি প্রত্যাশা রয়েছে। এবার শুধু এটিকে নয়, হাবাস নতুন ক্লাব এটিকে মোহনবাগানের কোচ। তাই এটিকে সমর্থকদের পাশাপাশি অগুণিত মোহনবাগান সমর্থকদের স্প্যানিশ কোচের থেকে দারুণ প্রত্যাশা রয়েছে।'

গত বছর এই হাবাসের কোচিংয়ে মরসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলে তৃতীয় বারের জন্যে আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। অন্যদিকে কিবু ভিবুনার কোচিংয়ে মোহনবাগান আই লিগে চ্যাম্পিয়ন হয়। পরবর্তী সময় এটিকের সঙ্গে মার্জার করে মোহনবাগান আইএসএলের এসেছে। তাই দুই চ্যাম্পিয়ন ক্লাব থেকে তৈরি হওয়া নতুন ক্লাবে উপর প্রত্যাশা দ্বিগুণ বলে মনে করেন মহারাজ।

সেই সঙ্গে সৌরভ জানিয়েছেন, আইএসএলে কোচ হাবাস এই প্রথমবার ডার্বি ম্যাচে মাঠে নামবেন। ২৭ নভেম্বরে এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। এই ম্যাচ দিয়েই হাবাসের প্রথম ডার্বি মহারণ। তাই ২৭ নভেম্বর আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ দেখার জন্যে মরিয়া রয়েছেন বলেন, সেই সঙ্গে হাবাসের কোচিংয়ে নতুন দল ভালো মরসুম উপহার দিতে পারবে বলেও আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+