চেন্নাইয়ানের বিরুদ্ধে নর্থ ইস্টের দুরন্ত ডিফেন্স, প্রথমার্ধে কি গোল এল, ফল জানুন
চেন্নাইয়ানের বিরুদ্ধে নর্থ ইস্টের দুরন্ত ডিফেন্স, প্রথমার্ধে কি গোল এল, ফল জানুন
প্রথমার্ধে চেন্নাইয়ান এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের হাড্ডাহাড্ডি ম্যাচ। চেন্নাইয়ান আক্রমণে ঝাঁঝ রাখলেও শেষ পর্যন্ত নর্থ ইস্টের ডিফেন্সে বারবার ধাক্কা খায়। ফলে হাফ টাইমে গোল শূন্য অবস্থায় দুই দল মাঠ ছাড়ল। অমীমাংসিত থাকল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে দুই দল কেমন খেলে সেটাই এখন দেখার।

চেন্নাই ৫৭ শতাংশ বল পজিশন রেখে খেলে সেই সঙ্গে পাসও বেশি খেলেছে। কিন্তু গোলে শট রাখার ক্ষেত্রে আবার নর্থ ইস্ট এগিয়ে। প্রথম ৪৫ মিনিটে চেন্নাই ৫টি ও নর্থ ইস্ট ইউনাইটেড ১০ বার বল গোলে রেখেছে।
প্রসঙ্গত চলতি আইএসএলে এবছর নর্থ ইস্ট ইউনাইটেড অপরাজেয় রয়েছে। এই ম্য়াচে মাঠে নামার আগে নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২টি জয় ও ৩টি ড্র করেছে। ফলে তারা এখন ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। মুম্বই সিটি এফসির মতো কঠিন দলকে হারিয়ে লিগ শুরু নর্থ ইস্টের। এরপর কেরালা, গোয়ার বিরুদ্ধে ড্র করার পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র।
অন্যদিকে আজ ম্যাচ হারলে চেন্নাইয়ান এফসি হারের হ্যাটট্রিক করবে। গত বছর লিগের ফাইনাল খেলে চেন্নাইয়ান রানার্স হয়েছিল। সেই দল এবছর অবশ্য একেবারেই ছন্দে নেই।












Click it and Unblock the Notifications