আইএসএলে খেলার জন্য সোমবার কেন বিড পেপার জমা দিয়ে উঠতে পারল না ইস্টবেঙ্গল
আইএসএলে খেলার জন্য সোমবার কেন বিড পেপার জমা দিয়ে উঠতে পারল না ইস্টবেঙ্গল
আইএসএলের (ISl) বৃত্তে ঢুকে পড়লেও এখনও বিড পেপার জমা দেওয়া হয় না ইস্টবেঙ্গলের (East Bengal)। সোমবার ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা সংক্ষেপে এফএসডিএলের কাছে ইস্টবেঙ্গলের বিড পেপার জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাত পর্যন্ত প্রত্য়াশা মতো বিড পেপার জমা করে উঠতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal in Isl)। ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

তবে এই নিয়ে ফ্যানেদের উদ্বেগের কোনও কারণ নেই বলে শীর্ষকর্তা জানান। মঙ্গলবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বিড পেসার জমা দেওয়া হবে তিনি জানিয়েছেন। মূলত বিড জমা দেওয়ার জন্য সব কাগজ তৈরি করে উঠতে না পারাতেই সোমবার তা জমা দিতে পারেনি ইস্টবেঙ্গল।
প্রাক্তন বিনিয়োগকারী কোয়েসের সঙ্গে দুবছরের সম্পর্কে ইতি টানার সময় আইনি জটিলতার মুখে পড়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এগোচ্ছে ইস্টবেঙ্গল। এবার তাই নতুন ইনভেস্টারের সঙ্গে ভবিষ্যতে কোনও আইনি জটিলতায় যাতে পড়তে না হয়, সেই কারণেই সাবধানে পা ফেলছে ক্লাব।
এর মাঝেই লাল-হলুদ সমর্থকদের জন্য খুশির খবর শ্রী সিমেন্ট ফাউন্ডেশন নয়, লাল-হলুদ ক্লাব 'ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড'-নামে বিড পেপার জমা দিতে চলেছে। ১৭ সেপ্টেম্বরের মধ্যে ইস্টবেঙ্গলকে কুরিয়ার করে এফএসডিএলের মুম্বইয়ের অফিসে তাঁদের বিড পেপার জমা দিতে হবে। এরপর আয়োজক এফএসডিএল তা খতিয়ে রেখবে। পুরো কাজ সম্পন্ন হলেই আইএসএল বৃত্তে পাকাপাকিভাবে প্রবেশ করবে ইস্টবেঙ্গল।
{quiz_357}












Click it and Unblock the Notifications