আইএসএল ২০২০: প্রথমার্ধে জোড়া গোল, নর্থ ইস্টের বিরুদ্ধে এগিয়ে কেরালা ব্লাষ্টার্স

আইএসএল ২০২০: প্রথমার্ধে জোড়া গোল, নর্থ ইস্টের বিরুদ্ধে এগিয়ে কেরালা ব্লাষ্টার্স

প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ল কেরালা ব্লাষ্টার্স। নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধের খেলার ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ল কিবু ভিকুনার কেরালা।

ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করে দুই দলের ফুটবলাররা কিংবদন্তি মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে খেলা শুরু করেন। এদিন ফুটবলার থেকে সাপোর্ট স্টাফরা কালো আর্ম ব্যান্ড পরে ম্যাচে নেমেছেন।

আইএসএলের অভিযান ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ০-১ ব্যবধানে কেরালা ম্যাচ হারলেও ফুটবলারদের খেলায় মন ভরেছিল। তারকা খচিত এটিকের বিরুদ্ধে কেরালার ডিফেন্স লাইন একটির বেশি গোল হজম করেনি। দ্বিতীয় ম্যাচে এদিন আজ পয়েন্টের খোঁজে শুরু থেকেই কেরালা আক্রমণাত্মক ফুটবল খেলে।

আইএসএল ২০২০: প্রথমার্ধে জোড়া গোল, নর্থ ইস্টের বিরুদ্ধে এগিয়ে কেরালা ব্লাষ্টার্স

নর্থ ইস্টের বিরুদ্ধে মহারণে শুরুতেই ৫ মিনিটে এগিয়ে যায় কেরালা। কিবু ভিকুনার দলের হয়ে সার্গিও সিডনচা দুরন্ত হেডে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের ভিতরে শেষটায় নর্থ ইস্টের ভুলে দ্বিতীয় গোলের সুযোগ পায় কেরালা। পেনাল্টি থেকে গ্যারি হুপার গোল করে স্কোরলাইন ২-০ করেন। প্রথমার্ধে নর্থ ইস্টের খেলার অবশ্য মন ভরল না।

কেরালার বিরুদ্ধে জোড়া গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে নর্থ ইস্ট প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারে কিনা, সেটাই এখন দেখার। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে নর্থ ইস্ট এবারের আইএসএল অভিযান শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+