আজ ছাত্রই কাঁটা হাবাসের, জয়ের হ্যাটট্রিকের সামনে এটিকে মোহনবাগান
আজ ছাত্রই কাঁটা হাবাসের, জয়ের হ্যাটট্রিকের সামনে এটিকে মোহনবাগান
আইএসএল ২০২০তে আজ হ্যাটট্রিকের সামনে এটিকে মোহনবাগান। কেরালা ম্যাচে জয় দিয়ে লিগ অভিযান শুরু। এরপর আইএসএলের মঞ্চে ঐতিহাসিক ডার্বি যুদ্ধে জয়। বাঙাল ঘটির চিরন্তন ডার্বি এবার আরও বড় মঞ্চে। আইএসএলের ইতিহাসের প্রথম ডার্বিতে ২-০ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারায় এটিকে মোহনবাগান। সেই জয়ের পর আজ হ্যাটট্রিকের সামনে হাবাস অ্যান্ড কোম্পানি। এদিন ওড়িশার বিরুদ্ধে ম্যাচ জিতলে, জয়ের হ্যাটট্রিকে ট্রফি জয়ের দৌড় শুরু করবে প্রীতম কোটালরা।

ছাত্রই কাঁটা হাবাসের
এদিন আইএসএলের ম্যাচ অবশ্য ছাত্রই কাঁটা হাবাসের। ২০১৭-১৮ মরসুমে পুণেতে কোচিং করান হাবাস। পুনে সিটি এফসির কোচ থাকার সময় হাবাসের দলের তুরুপের তাস ছিলেন মার্সেলিনহো। ব্রাজিলীয় সেই স্ট্রাইকার মার্সেলিনহো আজ বিপক্ষ ওড়িশা এসফিতে।

প্রশংসায় ভরিয়ে দিলেন হাবাস
ওড়িশা ম্যাচের আগে, প্রাক্তন ছাত্র মার্সেলিনহোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হাবাস। ম্যাচের আগে ভার্চুয়াল বৈঠকে হাবাস যোগ করেছেন, 'গত মরসুমে মার্সেলিনহো ছন্দে না থাকলেও আইএসএলে ও অন্যতম সেরা ফুটবলার। ওর সেট পিস ভয়ংকর। ওকে নিয়ে তাই সব সময়ই সাবধান থাকতে হয়।'

নজরে দিয়েগো
প্রসঙ্গত এবছর ওড়িশা দলে মার্সেলিনহোকে ছাপিয়ে নজরে দিয়েগো। অনূর্ধ্ব-২০ ব্রাজিল জাতীয় দল ও ফ্ল্যামেঙ্গোতে খেলা স্ট্রাইকার দিয়েগো। আইএসএলে তাঁর জোড়া গোলেই জামশেদপুরের বিরুদ্ধেই গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ওড়িশ ম্যাচ ড্র করে। দলের নিশ্চিত হার বাঁচান দিয়েগো। ফলে মার্সেলিনহোকে আটকানোর পাশাপাশি দিয়েগোকে আটকানো নিয়েও ভাবতে হচ্ছে হাবাসকে।

নতুন বিদেশি
অন্যদিকে আজ ওড়িশার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের হয়ে খেলতে পারেন নতুন বিদেশি ব্র্যাড ইনম্যান। সেই সঙ্গে আইএসএল মঞ্চে আজ স্টুয়ার্ট বক্সার বনাম হাবাস ডুয়েল নিয়েও আলোচনা তুঙ্গে। দক্ষিণ আফ্রিকাতে কোচিং করানোর সময় এই বক্সার হাবাসের দলকে আটকে দিয়েছিলেন। প্রথম পর্বে স্টুয়ার্টের দলের বিরুদ্ধে ১-৩ ব্যবধানে হারার পর, দ্বিতীয় সাক্ষাতে হাবাসের দল ম্যাচ ড্র করেছিল। ফলে স্টুয়ার্টের বিরুদ্ধে অতীতে দুবার আটকে যান হাবাস।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications