গোল স্কোরার হিসেবে শীর্ষে উঠলেন ইগর আনগুলো, ওড়িশার বিরুদ্ধে দুরন্ত জয় গোয়ার

গোল স্কোরার হিসেবে শীর্ষে উঠলেন ইগর আনগুলো, ওড়িশার বিরুদ্ধে দুরন্ত জয় গোয়ার

ইগর আনগুলোর গোলে আরও একটি দুরন্ত জয় এফসি গোয়ার। এদিন ওড়িশার বিরুদ্ধে প্রথমার্ধের ইনজুরি টাইমে ৪৭ মিনিটে ওড়িশার মাঝমাঠের ভুলে রোমারিওর কাটব্যাক থেকে বল পেয়ে দ্বিতীয় পোস্টে বল রেখে এফসি গোয়াকে এগিয়ে দেন ইগর আনগুলো।

গোলস্কোরার হিসেবে শীর্ষে উঠলেন ইগর আনগুলো, ওড়িশার বিরুদ্ধে দুরন্ত জয় গোয়ার

এটি চলতি আইএসএলে ইগর আনগুলোর ৫ ম্যাচে ৬টি গোল। দ্বিতীয়ার্ধে গোয়া এরপর একাধিক গোলের সুযোগ তৈরি করে ওড়িশার তেকাঠি ব্যস্ত রাখলেও গোল আসেনি। সৌজন্যে ওড়িশার গোলরক্ষক অর্শদীপ।

ওড়িশার হয়ে, দ্বিতীয়ার্ধে সব মিলিয়ে চারবার নিশ্চিত গোল বাঁচান অর্শদীপ সিং। যার মধ্য়ে দুবার ইগর আনগুলো গোলের সুযোগ তৈরি করেছিলেন। ওড়িশা পোস্টে এদিন অর্শদীপ প্রাচীর হয়ে না দাঁড়ালে কম করে ৪-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারত গোয়া।

যদিও ১-০ গোলে জয়ে তিন পয়েন্ট এল গোয়ার। এই নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল গোয়া। সেই সঙ্গে ইগর আনগুলো আইএসএল ২০২০তে এই মুহূর্তে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় শীর্ষে উঠে এলেন। অন্যদিকে ৫ ম্যাচে ২টি জয়, ২টি ড্র ও ১টি হারের পর, ৮ পয়েন্ট নিয়ে গোয়া পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এল। উল্টে দিকে আজ ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক ওড়িশার। এই নিয়ে লিগে পাঁচটির মধ্য়ে গোয়া ৪টি ম্যাচ হেরে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দশ নম্বরে নেমে এল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+