আইএসএলে থ্রিলার লড়াই, জোড়া গোলে পিছিয়ে থেকে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত কামব্যাক গোয়ার
জোড়া গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইগর আনগুলোর ২ গোলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ফিরল গোয়া, ম্যাচ শেষ হল ২-২ ব্যবধানে
আইএসএল ২০২০-র সুপার সানডের লড়াইয়ে থ্রিলার ম্যাচ। দ্বিতীয়ার্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে গোয়াকে ম্যাচে ফেরালেন আনগুলো।

এটাই আইএসএলে প্রথম মরসুম ইগর আনগুলোর। স্প্যানিশ এই স্ট্রাইকার গত মরসুমে পোলার্ডের ঘরোয়া ফুটবল লিগে সোনার বুট জিতে আইএসএলে এসেছেন। আর ভারতীয় ফুটবলে অভিষেকের দিনই গোয়ার হয়ে ত্রাতার ভূমিকায় ইগর আনগুলো। জোড়া গোল করে গোয়াকে ২-২ স্কোরলাইনে লড়াইয়ে ফেরানোর কারণে এদিন ম্যাচের সেরা হয়েছেন আনগুলো।
ম্যাচে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি গোয়া। হোমটিম এদিন প্রথমার্ধের ২৭ মিনিটেই পিছিয়ে পড়ে। বেঙ্গালুরুর হয়ে প্রথমবার আইএসএল খেলতে আসা ক্লেইটন সিলভা গোল পান। ডেডবল পরিস্থিতি থেকে হেডে দুরন্ত গোল করেছেন ক্লেইটন।

এই ম্যাচে দিয়েই ব্রাজিলিয়ান উইঙ্গার এদিন ভারতীয় ফুটবলে পা রাখেন। আর প্রথম ম্যাচের প্রথমার্ধেই গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে বেঙ্গালুরু মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধ শুরুর পর ৭ মিনিটেই মধ্যেই ফের এগিয়ে যায় বেঙ্গালুরু। ৫৭ মিনিটে জটলা থেকে দুরন্ত গোল জুয়ানানের। ফ্যানেরা যখন গোয়ার পক্ষে এই ম্যাচ হাতের বাইরে ধরে নিয়েছেন, সেখান থেকেই জোড়া গোল করে গোয়াকে ম্যাচে ফেরান ইগর আনগুলো। ব্র্যান্ডন ফার্নান্ডেজকে পরিবর্ত হিসেবে মাঠে নামানোর পরই মাঝমাঠের খেলার গতি আসতে গোল পায় গোয়া।
৬৬ মিনিটে অ্যালবার্তোর পাস থেকে দুরন্ত শটে গোল করার পর রোমারিওর পাস থেকে ৩ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি করে ত্রাতা আনগুলো। আইএসএল ২০২০-র প্রথম দুই ম্যাচ ১-০ ব্যবধানে শেষ হয়েছিল। তৃতীয় ম্যাচে এদিন ফলাফল ২-২ ড্র হয়েও উত্তেজক ম্যাচ হয়েছে।












Click it and Unblock the Notifications