আইএসএলে আজ কোন পথে এটিকে মোহনবাগানের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ

আইএসএলে আজ কোন পথে এটিকে মোহনবাগানের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ

আইএসএলে আজ পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ওঠার সুযোগের সামনে এটিকে মোহনবাগান। বুধবার ফতোরদা স্টেডিয়ামে রয় কৃষ্ণ-প্রীতম কোটালদের প্রতিপক্ষ আজ গোয়া। এই গোয়াকে বড় ব্যবধানে হারাতে পারলেই লিগের শীর্ষস্থানে ফের জাঁকিয়ে বসতে পারে সবুজ-মেরুন ব্রিগেড।

পয়েন্ট টেবিলে এটিকে মোহনবাগানের অবস্থান কোথায়

পয়েন্ট টেবিলে এটিকে মোহনবাগানের অবস্থান কোথায়

জয়ের হ্যাটট্রিকে দুর্বার গতিটে ছুটতে থাকা এটিকে মোহনবাগান সাম্প্রতিক সময় কিছুটা ধাক্কা খেয়েছে। শেষ দুই ম্যাচে হাবাসের দল, জামশেদপুরের বিরুদ্ধে হার ও হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ড্র করে পয়েন্ট খুইয়েছে। ফলে ৫ ম্যাচ থেকে ৩টি জয়, ১টি ড্র ও ১টি হারের পর রয় কৃষ্ণরা ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।

প্রথম দুইয়ে কারা

প্রথম দুইয়ে কারা

অন্যদিকে সার্জিও লোবেরার মুম্বই সিটি এফসি ৬ম্যাচ থেকে ৪টি জয় ছিনিয়ে নিয়েছে। বাকি দুই ম্যাচে ১টি হার ও ১টি ড্র। ফলে মুম্বই ১৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষস্থানে রয়েছে। আর জেরার্ড নুসের নর্থ ইস্ট ইউনাইটেড ৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

কোন পথে শীর্ষে মোহনবাগান

কোন পথে শীর্ষে মোহনবাগান

এদিন গোয়ার বিরুদ্ধে ম্যাচ জিতলে এটিকে মোহনবাগান ১৩ পয়েন্টে পৌঁছবে। গোল ব্যবধানে মুম্বইয়ের থেকে এই মুহূর্তে এটিকে মোহনবাগান পিছিয়ে। গোয়ার গোল পার্থক্য ৬, সেখানেই এটিকে মোহনবাগানের গোল পার্থক্য ৩। ফলে এদিন গোয়াকে ৩-০ গোলে হারালে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে পৌঁছে যেতে পারে এটিকে-মোহনবাগান।

গোয়ার কত নম্বরে উঠে আসার সুযোগ

গোয়ার কত নম্বরে উঠে আসার সুযোগ

অন্যদিকে এটিকে মোহনবাগানকে গোয়া বড় ব্যবধানে হারাতে পারলে তারা আবার ১০ পয়েন্টে পৌঁছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। গোয়ার হয়ে লিগে ৫ম্যাচে ৬টি গোল ইগর আনগুলোর। তাঁকে আটকে দেওয়াই আজ এটিকে মোহনবাগানের সামনে কঠিন চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+