হাডাহাড্ডি প্রথমার্ধ, গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের ফল কী জেনে নিন
হাডাহাড্ডি প্রথমার্ধ, গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের ফল কী জেনে নিন
পিকচার পারফেক্ট গোলে প্রথমার্ধ শেষে গোয়ার হয়ে ম্যাচের ভাগ্য পাল্টে দিলেন ইগর আনগুলো। ০-১ পিছিয়ে থাকা অবস্থায় ৪৩ মিনিটে ব্র্যান্ডন ফার্ন্ডেজের বাড়ানো বল থেকে দুরন্ত শটে জ্বাল কাঁপিয়ে গোয়াকে সমতায় ফেরান আনগুলো। ফলে ৩ ম্যাচে আনগুলোর গোলসংখ্যা ৩।

প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ২টি গোল করার পর এদিন নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধের সমতা ফেরানোর গোলটি করে দলকে চাঙ্গা করলেন। আনগুলোর গোলের চেয়েও ব্র্যান্ডনের সেন্টার চর্চার কেন্দ্রে। চোখ ধাঁধানো সেন্টারে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে চকিতে বোকা বানিয়ে আনগুলোকে বল বাড়িয়ে দেন ব্র্যান্ডন।
গোয়ার এই গোলের আগে ৪০ মিনিটে পোনাল্টি থেকে গোল করে ইদ্রিসা সিলা নর্থ ইস্টকে ১ গাোলে এগিয়ে দিয়েছিলেন। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১-১। প্রথমার্ধে ইদ্রিসা সিলা আরও একটি সুযোগ তৈরি করেছিলেন। হেডে বল জ্বালে রাখতে পারলে, ২-১ গোলে মাঠ ছাড়তে পারত নর্থ ইস্ট।
প্রসঙ্গত স্প্যানিশ লা-লিগার অ্যাটলেটিকো বিলবাওতে খেলা স্ট্রাইকার ইগর আনগুলো এই প্রথম আইএসএলে খেলছেন। এর আগে বিলবাও ছাড়াও স্পেনের হয়ে অনূর্ধ্ব ২০ ও অনূর্ধ্ব ২১ পর্যায়ে তিনি ২টি করে গোল করেন। ভারতীয় ফুটবলে এসে লিগে ধারাবাহিকভাবে গোল করে সোনার বুটের লড়াইয়ে ঢুকে পড়লেন আনগুলো।












Click it and Unblock the Notifications