আইএসএলে খেলতে নামার আগে বিদেশি মনোবিদ নিয়োগ ইস্টবেঙ্গলের

আইএসএলে খেলতে নামার আগে বিদেশি মনোবিদ নিয়োগ ইস্টবেঙ্গলের

এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাষ্টার্স ম্যাচ দিয়ে আজ আইএসএলে ঢাকে কাঠি। শেষবার করোনা থাবার মাঝে ফাঁকা মাঠে আইএসএল ফাইনালে বল গড়িয়েছিল। যারপর আজ গোয়ার মাঠে বল গড়ানোর মধ্যে দিয়ে অতিমারির চ্যালেঞ্জ মাঝে আইএসল ২০২০-র বোধন।

ডার্বি নিয়ে উন্মাদনা তুঙ্গে

ডার্বি নিয়ে উন্মাদনা তুঙ্গে

লিগ অভিযান শুরুর ম্যাচে কেরালার বিরুদ্ধে মাঠে নামার পর দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের মঞ্চে বাঙালির চিরন্তন ডার্বির প্রথম মহারণ ঘিরে ইতিমধ্যে ফুটবল ফ্যানেদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এটিকে মোহনবাগানের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ও ঘটি বাঙালের ডার্বি জ্বরে কাঁপছেন। আইএসএলের প্রথম ডার্বি দেখার জন্যে মুখিয়ে রয়েছেন বলে সৌরভ জানিয়েছেন।

ইস্টবেঙ্গলে বড় চমক

ইস্টবেঙ্গলে বড় চমক

ডার্বি ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরুর আগে অবশ্য ইস্টবেঙ্গলের বড় চমক। এবার আইএসএল খেলতে নামার আগে বিদেশি মনোবিদ নিয়োগ করল ইস্টবেঙ্গল।

মানসিক স্বাস্থ্যে বিশেষ জোর

মানসিক স্বাস্থ্যে বিশেষ জোর

করোনা সংকটের মাঝে টুর্নামেন্ট আয়োজন হওয়ায় আইপিএলের মতো আইএসএলেরও জৈব সুরক্ষা নিয়ে কড়া নিরাপত্তা থাকছে। সেই সঙ্গে ফুটবলারদের হোটেলের মধ্য়ে বন্দি দশায় সময় কাটাতে হবে। ফলে ফুটবলারদের মানসিক স্বাস্থ্যে চাপ কমাতেই বিশেষ উদ্যোগ ইস্টবেঙ্গলের। ইংল্যান্ডের ক্রীড়া মনোবিদ নিকোলা ম্যাকলিয়গকে নিয়োগ করেছে এসসি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলে কাজ শুরু মনোবিদের

ইস্টবেঙ্গলে কাজ শুরু মনোবিদের

ইতিমধ্যে ম্যাকলিয়গ সপ্তাহে দুই থেকে তিন দিন অনুশীলন শেষ হলে ভিডিয়ো কলের মধ্যে দিয়ে ফুটবলারদের ক্লাস নিতে শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলারের উদ্যোগেই লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া মনোবিজ্ঞানের স্নাতক নিকোলাকে নিয়োগ করা হয়েছে। ফুটবলারদের উপর থেকে চাপ কমানোর কাজ করবেন ম্যাকলিয়গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+