এগিয়ে গিয়েও মারাত্মক ভুলে গোল হজম, বেঙ্গালুরু-কেরালা ম্যাচের প্রথমার্ধের ফল কী

এগিয়ে গিয়েও মারাত্মক ভুলে গোল হজম, বেঙ্গালুরু-কেরালা ম্যাচের প্রথমার্ধের ফল কী

সপ্তম আইএসএলের সুপার সানডেতে দিনের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাষ্টার্সের ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ১-১। ১৭ মিনিটে মাটি ঘেঁষা দুরন্ত শটে কেরালার হয়ে রাহুল কেপি গোল করেন। ছয় ফুটের বেশি উচ্চতার দেশের এক নম্বর গোলকিপারকে গুরপ্রীতকে এদিন নিজের সেরা ফর্মে দেখা গেল না। কেপির শট গুরপ্রীতের হাত গলে জালে জড়ায়। ১-০ এগিয়ে যায় কেরালা ব্লাষ্টার্স।

এগিয়ে গিয়েও মারাত্মক ভুলে গোল হজম, বেঙ্গালুরু-কেরালা ম্যাচের প্রথমার্ধের ফল কী

টানা চার ম্যাচে হারের পর এদিন বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এগিয়ে গেলেও রক্ষণের মারাত্মক ভুলের খেসারত দিল কেরালা। ২৯ মিনিটে ডিফেন্স লাইনে বল ক্লিয়ার করতে গিয়ে লালরুয়াথারা ভুল শট নেন। কেরালা রক্ষণভাবে বলে জোরালো কিক করতে গিয়ে মিস করে বসেন তিনি। যার সুবাদে বল পেয়ে গোল করে ক্লেইটন সিলভা বেঙ্গালুরুকে সমতায় ফেরান। ফলে প্রথমার্ধ শেষে ম্যাচের ফল ১-১।

পিছিয়ে থাকা অবস্থায় বেঙ্গালুরু ম্যাচে ফেরার পর, দ্বিতীয়ার্ধে গোল আরও গোল তুলে নিয়ে লিগে দ্বিতীয় জয় তুলে নিতে পারে কিনা সেটাই এখন দেখার। অন্যদিকে শুরুটা ভালো করলেও রক্ষণের মারাত্মক ভুলে গোল হজমের পর কিবু ভিবুনার রণকৌশলে দ্বিতীয়ার্ধে কেরালা প্রত্যাঘাত দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা, ফুটবল ফ্যানেদের চোখ এখন সেই দিকে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+