আইএসএল ২০২০: ব্রাজিলিয়ান উইঙ্গারের গোলে প্রথমার্ধ শেষে গোয়ার বিরুদ্ধে এগিয়ে বেঙ্গালুরু

আইএসএল ২০২০-র প্রথম সুপার সানডেতে গোয়ার বিরুদ্ধে প্রথমার্ধ শেষে ১-০ এগিয়ে বেঙ্গালুরু এফসি

আইএসএল ২০২০তে প্রথম সুপার সানডের মহাধামাকায় প্রথমার্ধ শেষে গোয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে বেঙ্গালুরু। এবছর বেঙ্গালুরু তাঁদের পুরনো কোচ ও টিম ধরে রাখে বেশ কয়েকজন নতুন ফুটবলার নিয়েছে। তাঁদের মধ্যে বিদেশিদের তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ক্লেইটন সিলভা।

মরসুমের শুরু থেকে সিলভা নজর কাড়তে পারেন বলে টিমের স্প্যানিশ কোচ কুয়াদ্রত ইঙ্গিত রেখেছিলেন। বেঙ্গালুরুর জার্সিতে আইএসএল অভিষেকেই এবার গোল করে অভিযান শুরু করলেন সিলভা।

আইএসএল ২০২০: ব্রাজিলিয়ান উইঙ্গারের গোলে প্রথমার্ধ শেষে গোয়ার বিরুদ্ধে এগিয়ে বেঙ্গালুরু

ম্যাচের প্রথমার্ধে ডেডবল পরিস্থিতি থেকে হেডে গোল করে ২৭ মিনিটে বেঙ্গালুরুতে এগিয়ে দেন ক্লেইটন সিলভা। ফলে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ল গোয়া। ফতোদরা এই স্টেডিয়ামে গোয়ার হোম। আর আইএসএলের পুরো মরসুমই গোয়াতে হবে। সেক্ষেত্রে খাতায় কলমে পরিবেশের সঙ্গে বেশি করে পরিচিত থাকায় গোয়া এগিয়ে থাকলেও প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে পড়ে।

এই পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধে গোয়া ম্যাচ ফিরতে পারে নাকি গোলের ব্যবধান বাড়িয়ে বেঙ্গালুরু জয় দিয়ে আইএসএল ২০২০ মরসুম শুরু করতে পারে কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত প্রথমার্ধের শেষদিকে ৪৩ মিনিটে ক্লেইটনের বাড়ানো বল থেকে সুনীল ছেত্রী চেষ্টা করলেও গোয়ার দুর্গে বিপদ ডেকে আনতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+