আইএসএল ২০২০: ওড়িশাকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু হায়দরাবাদের, সেরা ফুটবল উপহার সানতানা-লিস্টনের

অ্যারিডানে সানতানা...অ্যারিডানে সানতানা...আইএসএলের চতুর্থ ম্যাচে নব্বই মিনিট জুড়ে শিরোনামে সানতানা। ম্যাচে পেনাল্টিতে একটি গোল করেন ওড়িশার বিরুদ্ধে হায়দরাবাদকে জয় এনে দিলেন তিনি

অ্যারিডানে সানতানা...অ্যারিডানে সানতানা...আইএসএলের চতুর্থ ম্যাচে নব্বই মিনিট জুড়ে শিরোনামে সানতানা।

ম্যাচে পেনাল্টিতে একটি গোল করার পাশাপাশি যতবার বল পেয়েছেন বল টার্গেটে রাখার চেষ্টা করেছেন এই ব্রাজিলিয়ান। চলতি মরসুমে এবছর দল বদলের পর হায়দরাবাদে এসেছেন এই স্ট্রাইকার। আর আইএসএল ২০২০-র প্রথম ম্যাচের প্রাক্তন দল ওড়িশার বিরুদ্ধে নামতে হয়েছিল তাঁকে। প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠে নেমেই বাড়তি তাগিদ নজরে এল। বল পায়ে জ্বলে উঠলেন সানতানা।

আইএসএল ২০২০: ওড়িশাকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু হায়দরাবাদের, সেরা ফুটবল উপহার সানতানা-লিস্টনের

ম্যাচের ৩৪ মিনিটে তাঁর পেনাল্টিতেই প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ। বক্সের ভিতর ওড়িশা অধিনায়ক স্টিভেন টেলার, হায়দরাবাদের হালিচরণ নার্সারির শট ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন। বল ক্লিয়ার করতে গিয়ে স্লাইড করেন তিনি।

শেষ পর্যন্ত বল হাতে এসে লাগে। দুর্ভাগ্যজনকভাবে স্টিভেন টেলারের বিরুদ্ধে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান। এই সুযোগ কাজে লাগিয়েই গোল করে যান সানতানা। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়ে হায়দরাবাদ।

দ্বিতীয়ার্ধে দুই দল আক্রমণে বিপদ তৈরি করলেও আর গোল পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জিতে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল হায়দরাবাদ। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মহম্মদ ইয়াসিরকে বসিয়ে লিস্টন কোলাসোকে নামালে হায়দরাবাদের খেলার আরও গতি আসে। নেমেই পাঁচ মিনিট মধ্যে গোয়ান এই উইঙ্গার একক দক্ষতায় মাঝ মাঠ থেকে ডিফেন্স ভেদ করে বল পোস্টে রাখার চেষ্টা করেন।

লিস্টনের ৬৭ মিনিটে নেওয়া শট তেকাঠিতে থাকলে ২-০ এগিয়ে থেকে মাঠ ছাড়তে পারত হায়দরাবাদ। পরিবর্ত ফুটবলার হিসেবে নজর কাড়ায় কেন তাঁকে প্রথম একাদশে রাখা হল না, সেই নিয়ে প্রশ্ন উঠছে। গত বছর হায়দরাবাদ ১০ নম্বরে শেষে করেছিল। এবছর প্রথম ম্যাচ ক্লিনসিট রেখে জয় দিয়ে অভিযান শুরুতে মরসুম জুড়ে ভালো ফুটবল উপহারের আশা জাগাল হায়দরাবাদ।

প্রসঙ্গত ম্যাচে নিউক্যাসলের হয়ে ২১৫ ম্যাচ খেলা ডিফেন্ডার স্টিভেন টেলারের খেলায় মন ভরল না। এবছর তাঁকে অধিনায়ক করেছে ওড়িশা। এবছর হার দিয়ে আইএসএল অভিযান শুরু করল ওড়িশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+