আইএসএলে কোন দলের বিরুদ্ধে কবে ফের মাঠে নামছে এটিকে মোহনবাগান?

আইএসএলে কোন দলের বিরুদ্ধে কবে ফের মাঠে নামছে এটিকে মোহনবাগান?

হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেও আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে পারেনি এটিকে মোহনবাগান। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। লিগ টেবিলের প্রথম তিনে নিজের অবস্থান ধরে রাখতে হলে আগামী ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুনকে। কবে, কোন দলের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান, তা দেখে নেওয়া যাক।

সবুজ-মেরুনের পরবর্তী ম্যাচ

সবুজ-মেরুনের পরবর্তী ম্যাচ

আগামী বুধবার অর্থাৎ ১৬ ডিসেম্বর আইএসএলে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ।

প্রতিপক্ষ কারা এবং কোথায় ম্যাচ

প্রতিপক্ষ কারা এবং কোথায় ম্যাচ

বুধবার শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে যে মাঠে ড্র করে ম্যাচ শেষ করে আন্টোনিও লোপেজ হাবাসের দল, সেই ফতোরদা স্টেডিয়ামেই ফের খেলতে নামবে সবুজ-মেরুন।

এটিকে মোহনবাগানের সুবিধা

এটিকে মোহনবাগানের সুবিধা

বুধবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে শনিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামে এফসি গোয়া। এই ম্যাচ দেখে নিজেদের আগামী প্রতিপক্ষকে মেপে নিয়ে অনায়াসে রণনীতি তৈরি করে ফেলতে পারবেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। সে সময়ও তিনি পাবেন।

সম্ভাব্য পরিবর্তন

সম্ভাব্য পরিবর্তন

হায়দরবাদের বিরুদ্ধে যে দল নিয়ে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান, তাতে সামান্য পরিবর্তন হতে পারে। সুমিত রাঠির পরিবর্তে দলে জায়গা পেতে পারেন জয়েশ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+