জামশেদপুরের বিরুদ্ধে হেরে আইএসএল তালিকায় কতটা নামল এটিকে মোহনবাগান

জামশেদপুরের বিরুদ্ধে হেরে আইএসএল তালিকায় কতটা নামল এটিকে মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র কাছে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। টানা তিন ম্যাচ জয়ের পর এই হার ততটাও হতাশাজনক নয় বলে মনে করেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হবাস। এই হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তী রণনীতি সাজাতে চান স্প্যানিশ প্রশিক্ষক। সোমবারের হারের পর আইএসএল তালিকায় কতটা নামল এটিকে মোহনবাগান, তা দেখে নেওয়া যাক। আইএসএলের সামগ্রিক পয়েন্ট তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের অবস্থান

এটিকে মোহনবাগানের অবস্থান

জামশদপুর এফসি-র বিরুদ্ধে হারের পর চার ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানেই অবস্থান করছে এটিকে মোহনবাগান। পয়েন্ট সমান হলেও তালিকার প্রথম স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র থেকে গোল পার্থক্যে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। রনবীর কাপুরের দলের গোল পার্থক্য ৫। অন্যদিকে এটিকে মোহনবাগানের গোল পার্থক্য ৩।

তালিকার পরের তিন দল

তালিকার পরের তিন দল

৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড। চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া। পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫।

পরের পাঁচ দল

পরের পাঁচ দল

৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি। ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি। তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাইয়ান এফসি। ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। দশম স্থানে থাকা ওড়িশা এফসি ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে।

কোথায় দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গল

কোথায় দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গল

প্রথম বার আইএসএল খেলতে নামা এসসি ইস্টবেঙ্গল হারের হ্যাটট্রিক করে ফেলেছে। ১১তম স্থানে থাকা এই দল এখনও পর্যন্ত গোল ও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+