দুরন্ত গোয়াকে কোন চালে বাজিমাত করবে এটিকে মোহনবাগান? কেমন দল সাজাতে পারেন হাবাস?

দুরন্ত গোয়াকে কোন চালে বাজিমাত করবে এটিকে মোহনবাগান? কেমন দল সাজাতে পারেন হাবাস?

চলতি আইএসএলে জয়ের হ্যাটট্রিক দিয়ে অভিযান শুরু করা এটিকে মোহনবাগানের ঘোড়া গত দুই ম্যাচে কিছুটা থমকে গিয়েছে। অন্যদিকে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা এফসি গোয়া কলকাতার ক্লাবকে হারিয়ে লিগ তালিকার প্রথম স্থানে পৌঁছতে বদ্ধপরিকর। এমতাবস্থায় বুধবার কেমন দল নিয়ে মাঠে নামতে পারে দুই দল, তার একটা আভাস দেওয়া হল।

দুই দলের ছক এবং ফুটবলার অন্তর্ভূক্তি

দুই দলের ছক এবং ফুটবলার অন্তর্ভূক্তি

গত ম্যাচের মতো এফসি গোয়ার বিরুদ্ধেও ৪-৪-২ ছকে দল সাজাতে পারেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস। চোট সারিয়ে দলে ফিরতে পারেন তিরি। অন্যদিকে এটিকে মোহনবাগনের বিরুদ্ধে ৪-১-৪-১ ছকেই বাজিমাত করতে বদ্ধপরিকর এফসি গোয়া। দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ

অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস, শুভাশিস বোস, কার্ল ম্যাকহাগ, জয়েশ রানে, এডু গার্সিয়া, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা।

এফসি গোয়ার সম্ভাব্য একাদশ

এফসি গোয়ার সম্ভাব্য একাদশ

মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), সেরিটন ফার্নান্ডেজ, জেমস দোনাচি, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা, লেনি রডরিগেজ, জর্জ অর্টিজ, ব্রেন্ডন ফার্নান্ডেজ, আলবার্তো নোগুয়েরা, রোমারিও জেসুরাজ, ইগর আনগুলো।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি-তে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+