উইলিয়ামসের গোলে আইএসএল সেমির প্রথমার্ধে নর্থইস্টের বিরুদ্ধে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান
উইলিয়ামসের গোলে আইএসএল সেমির প্রথমার্ধে নর্থইস্টের বিরুদ্ধে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান
আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস। তাঁর গোলেই দ্বিতীয় লেগের প্রথমার্ধে এগিয়ে থাকল এটিকে মোহনবাগান। ম্যাচের শেষ পর্যন্ত গোলের এই ব্যবধান ধরে রাখাটাই আন্টোনিও লোপেজ হাবাসের দলের কাছে বড় চ্যালেঞ্জ।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও গোলের ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয়েছিল এটিকে মোহনবাগান। ১-১ ফলাফলে শেষ হয়েছিল ওই ম্যাচ। আজকের ম্যাচ যে দল জিতবে তারা ফাইনালে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে।
চলতি আইএসএলের লিগ স্তরে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। একবার করে জিতেছে এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড। প্রতিবারই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। চলতি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগেও দুই দলের মধ্যে তুল্যমূল্য মোকাবিলা হয়।
তারই রেশ নিয়ে আজকের ম্যাচের শুরু থেকেই এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে কাঁটায় কাঁটায় যুদ্ধ শুরু হয়। প্রথমার্ধের প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ থেকে পাসিং ফুটবলে প্রতিপক্ষকে রীতিমতো টেক্কা দেয় পরিচিত সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামা কলকাতার ক্লাব। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর খেলে বাজিমাত করার চেষ্টা করে সাদা জার্সিতে মাঠে নামা খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড।
আজকের ম্যাচে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে প্রথম একাদশে জায়গা দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ আন্টোনিও লোপেজ হাবাস। অন্যদিকে মার্সেলিনহো-কে ছাড়াই আক্রমণভাগের ঘুঁটি সাজান সবুজ-মেরন প্রশিক্ষক। রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসকে সামনে রেখে ৪-৪-২ ছকে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামে এটিকে মোহনবাগান। অন্যদিকে ৪-৩-৩ ছকে দল সাজান নর্থইস্টের কোচ খালিদ জামিল।
হাবাসের মগজাস্ত্রকে সম্মান জানিয়ে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে। দুই বার জোরালো শট বাইরে মারেন রয় কৃষ্ণ। একবার সবুজ-মেরুন স্ট্রাইকারের শট দুর্দান্ত দক্ষতায় বাঁচান নর্থইস্টের গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরী। তবে সবুজ-মেরুনের লাগাতার আক্রমণে এক সময় তিনি ভেঙেই পড়ে। ৩৮ মিনিটে রয় কৃষ্ণর ডিফেন্স চেরা পাস থেকে এক দক্ষকতায় দুর্দান্ত গোল করেন ডেভিড উইলিয়ামস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications