শেষ মুহুর্তে ছন্দপতন, ড্র দিয়েই শেষ এটিকে মোহনবাগান ও নর্থইস্টের আইএসএল সেমিফাইনালের প্রথম লেগ

এটিকে মোহনবাগান ও নর্থইস্টের সেমিফাইনালের প্রথম লেগের মোকাবিলা

আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড। ডেভিড উইলিয়ামসের একমাত্র গোলে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হল কলকাতার ক্লাব। এই অবস্থায় প্রতিযোগিতার দ্বিতীয় লেগে জিততে পারলে যে কোনও দলই ফাইনালে পৌঁছতে পারবে।

শেষ মুহুর্তে ছন্দপতন, ড্র দিয়েই শেষ এটিকে মোহনবাগান ও নর্থইস্টের আইএসএল সেমিফাইনালের প্রথম লেগ

সেমিফাইনালের আগে চলতি টুর্নামেন্টের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। এক বার জিতেছে এটিকে মোহনবাগান। এক বার জিতেছে নর্থইস্ট ইউনাইটেড। তারই নিরিখে দুই দলের মধ্যে যতটা তুল্যমূল্য লড়াই আশা করেছিলেন ফুটবল প্রেমীরা, তার চেয়েও হাড্ডাহাড্ডি হয়েছে ম্যাচের প্রথমার্ধ। লাল জার্সি পরিহিত খালিদ জামিলের নর্থইস্ট প্রথম দশ মিনিট সবুজ-মেরুনের গোলমুখে আক্রমণে ঝড় তোলে। ১৫ মিনিটের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে সাদা জার্সি পরিহিত এটিকে মোহনবাগান।

আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালে ৪-৩-৩ ছকে দল সাজিয়ে খেলা শুরু করেন আন্টোনিও লোপেজ হাবাস। এদিন শুরু থেকেই রাইট ব্যাকে প্রবীর দাস ও মাঝমাঠে জাভি হার্নান্ডেজকে খেলিয়ে নর্থইস্টের ওপর চাপ বাড়ানোর মরিয়া চেষ্টা করেন এটিকে মোহনবাগানের হেড কোচ। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস ও মনবীর সিং-কে ওপরে খেলিয়ে মার্সেলিনহো-কে নিচ থেকে প্রেস করান স্প্যানিশ কোচ। ডিফেন্সে এদিন তিরির স্থানে কার্ল ম্যাকহুগকে খেলায় এটিকে মোহনবাগান।

এই ছকেই প্রথমার্ধে বাজিমাত করে এটিকে মোহনবাগান। ম্যাচের ৩৫ মিনিটে রয় কৃষ্ণর পাস থেকে নর্থইস্টের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন উইলিয়ামস। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও সফলতা পায়নি। বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি নর্থইস্ট ইউনাইটেডও। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধে শেষে মাঠ ছেড়েছিল কলকাতার দল।

পিছিয়ে থাকা নর্থইস্ট ইউনাইটেড দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা চালাতে থাকে। খালিদ জামিলের ছেলেদের আক্রমণে জেরবার হয়ে একাধিকবার দলের রক্ষণভাগ সামাল দিতে নিচে নেমে আসতে হয় রয় কৃষ্ণ, মনবীর সিং-দের। ৬০ মিনিটের পর থেকে ধীরে ধীরে ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান। দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে জমে যায় খেলা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান নর্থইস্ট ইউনাইটেডের ইদ্রিশা সিলা।

ম্যাচে ৫৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে নর্থইস্ট ইউনাইটেড। এটিকে মোহনবাগানের থেকে অনেক বেশি পাস খেলেন খালিদ জামিলের দল। তবু গুরুত্বপূর্ণ কাজটা করে দেখাতে কাছখড় পোড়াতে হয় অভিনেতা জন আব্রাহামের দলকে। অন্যদিকে বারবার ছক বদল করে প্রতিপক্ষকে ঘোল খাইয়ে শেষ পর্যন্ত গোলের ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হল এটিকে মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+