শেষ মুহূর্তের গোলে কেরালার সঙ্গে ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের
স্কট নেভিলের শেষ মুহূর্তের গোলে শেষ অবধি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ড্র করে এক পয়েন্ট ঘরে তুলল এসসি ইস্টবেঙ্গল। কেরালার হয়ে ৬৪ মিনিটে প্রথম গোল করেন জর্ডন মারে। আর ৯৫ মিনিটের মাথায় সেটা শোধ করেন নেভিল।

এদিনের জয়ের ফলে কেরালাকে পিছনে ফেলে গ্রুপ তালিকায় ৯ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১১। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে কেরালার পয়েন্ট ১০।
দুই দলের প্রথম অর্ধ গোলশূন্য ছিল। তবে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। তবে কেউ তেকাঠিতে বল জড়াতে পারেনি। কেরালা শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল তবে ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিতের হাতে শট জমা দেন জর্ডন।
ম্যাচের ১১ মিনিটের মাথায় হরমনপ্রীতের দুরন্ত শট আটকে দেন কেরালার গোলকিপার আলবিনো। এভাবেই আক্রমণ-প্রতি আক্রমণের মধ্য দিয়ে প্রথম অর্ধ শেষ হয়। তারপ দুই দল পরের অর্ধে একটি করে গোল দিয়ে ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছে।












Click it and Unblock the Notifications