চেন্নাইইনের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, শক্তিতে এগিয়ে কোন দল এবং কেন?

চেন্নাইইনের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, শক্তিতে এগিয়ে কোন দল এবং কেন?

আগামী শনিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইইন এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে সামান্যতম আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে লাল-হলুদ শিবিরকে। যদিও কাজটা কঠিন। কারণ এসসি ইস্টবেঙ্গলের থেকে শক্তিতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে চেন্নাইইন এফসি। এ সংক্রান্ত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

চলতি আইএসএলে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে চেন্নাইইন এফসি। আট পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে রয়েছে অভিনেতা অভিষেক বচ্চনের দল। অন্যদিকে ৬টি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল।

কোন দল কটি ম্যাচ জিতেছে

কোন দল কটি ম্যাচ জিতেছে

চলতি আইএসএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে চেন্নাইইন এফসি। দুটি ম্যাচে হার হজম করার পাশাপাশি দুটিতে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণের দলকে। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল চলতি টুর্নামেন্টে এখনও একটিও ম্যাচ জিততে পারেননি। উল্টে চারটি ম্যাচ হেরেছে লাল-হলুদ।

সর্বোচ্চ গোলদাতা

সর্বোচ্চ গোলদাতা

এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে চলতি আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দুটি গোল দিয়েছেন জ্যাকুয়েস মাঘোমা। অন্যদিকে চেন্নাইইন এফসি-র হয়ে একটি করে গোল করেছেন রহিম আলি, এসমায়েল গঞ্জালেস, অনিরুদ্ধ থাপা, রাফায়েল ক্রিভেলারো ও জ্যাকুব সিলভেসত্রের।

পাল্লা ভারী কোন দলের

পাল্লা ভারী কোন দলের

পয়েন্ট তালিকার ও পরিসংখ্যানের নিরিখে এসসি ইস্টবেঙ্গলের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে চেন্নাইইন এফসি। তবে দলে বেশকিছু পরিবর্তন করে নীল জার্সির দলকে বেগ দিতে পারে লাল-হলুদ। ফলে লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে বলে মনে করছেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+